Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০২:০৯ পিএম

জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির যোগদান
Swapno

 বিদ্যুৎতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল- তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির  প্রতিবাদে ও বর্তমান সরকার বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের সরকারের অধিনে নির্বাচন ও বিএনপি নেত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে কুতুবপুর ইউনিয়ন  বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অংশগ্রহণ করেন।

 

 

১ লা এপ্রিল জেলা বিএনপির এ অবস্থান  কর্মসূচিতে  কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বিল্লাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কমিটির, মজিবর রহমান, তৈয়বুর রহমান,আশরাফুল আলম হিমেল,দিন ইসলাম দিলু, হাজী মো. লিটন, ডি এম আহসান হাবীব, এম এ লতিফ তুষার সহ অন্যান্য সদস্যবৃন্দ। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন