Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে তারাবো পৌর বিএনপির যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৫ পিএম

জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে তারাবো পৌর বিএনপির যোগদান
Swapno

 বিদ্যুৎ, গ্যাস ,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে অস্থিতিশীলতা ও আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে তারাবো পৌর বিএনপির অংশগ্রহণ করেন।

 

 

১লা এপ্রিল শনিবার দুপুর ২ ঘটিকায় সাইনবোর্ড এলাকায়  এ অবস্থান কর্মসূচিতে তারাবো পৌর বিএনপির আহবায়ক তাশিক হক (ওসমান) ও সদস্য সচিব হাফিজুর রহমান পিন্টু নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান।

 

 

উক্ত অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ,তারাবো পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাচ্চু কমিশনার, রিয়াজ উদ্দিন , বাবুল সিকদার, আবুল কমিশনার, মীর মফিজুল, দুলাল চৌধুরী, সদস্য হাজী মফিজুল, শামীম সাউদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন