Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের আগে সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৭:০৫ পিএম

নির্বাচনের আগে সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ
Swapno

 

# ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ কমিটি বিহীন
# মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে যুবলীগ
# ঐক্য গড়ে তোলার আহ্বান সভানেত্রীর

 

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক ভাবে উত্তপ্ততার মাধ্যমে সময় অতিবাহিত করছে আওয়ামী লীগ বিএনপির। এক দিকে টানা চতুর্থ বারের মত ক্ষমতায় থাকার জন্য নির্বাচনের প্রচারনার জন্য ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য রাজপথে আন্দোলন করে যাচ্ছে বিএনপি।

 

যতই দিন যাচ্ছে ততোই দুই দলের আন্দোলন সংগ্রামে রাজপথের পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। নির্বাচনেরে আগে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সকল জেলায় তাদের সহযোগী সংগঠনের মেয়দোত্তীর্ণ কমিটির সম্মেলন দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে। সেই সাথে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের মাঝে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এদিকে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল ও সহযোগী একাধিক সংগঠন কমিটি বিহীন হয়ে আছে। সেই সাথে ২০২২ সনের ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর থেকে সভাপতি আব্দুল হাই ডানে গেলে সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল যান বামে। এখানকার স্থানীয় রাজনীতিতে উত্তর দক্ষিন বলয়ে যে দ্বন্দ্ব রয়েছে তাদের মাঝেও যেন সেই দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে। সম্প্রতি রমজানের আগের দলীয় কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি ভিপি বাদল এক সাথে না থেকে পৃথক ভাবে কর্মসূচি পালন করে থাকেন। আবার একই সময়ে একই স্থানে দুই গজ আগে পরে তারা শান্তি সমাবেশ পালন করেন। আর এতে করে তাদের দ্বন্দ্ব আরও প্রকাশ পায়।

 

দলীয় সূত্রমতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের অনুসারীদের উত্তর বলয়ের হিসেবে জানেন রাজনৈতিক নেতা কর্মীরা। অপরদিকে তার বিপরীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী অনুসারীদের দক্ষিন বলয় হিসেবে জানেন দলীয় নেতা কর্মীরা। সম্প্রতি রমজানের আগে বিভিন্ন সভায় শামীম ওসমান ও মেয়র আইভী একে অপরকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। তাদের মন্তব্যে তখন শহরে টক অফ দ্যা টাউনে আলোচনা হয়। রমজান চলে আসায় তাতে কিছুটা ভাটা পরে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের এই দুই জনপ্রতিনিধির দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সমঝোতা করে দিলেও তা আর হয়ে উঠে নাই।

 

সম্প্রতি সময়ে মাস দুয়েক আগে ফতুল্লার একাধিক সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দলীয় নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। একই সাথে আগামী নির্বাচন পর্যন্ত দলীয় নেতা কর্মীদের মাঝে কোন্দল না রাখার জন্য বলেন। গত সপ্তাহের বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের মাঝে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু বাস্তবে নেতা কর্মীদের মাঝে কতুটুত ঐক্য ধরে রাখতে পারবে তা সময় বলে দিবে।

 

খোঁজ নিয়ে জানাযায়, নারায়ণগঞ্জ জেলা মহানগর থেকে শুরু করে থানা এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কমিটি নেই ১৬ মাসের বেশি। একই সাথে মহানগর ছাত্রলীগের কমিটিও নেই। পাশাপাশি নারায়ণগঞ্জ আওয়ামী যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে নামকাওয়াস্তে চলে। কিন্তু বার বার কমিটি করার নির্দেশনা দিলেও এতে স্থানীয় নেতাদের কোন কর্ণপাত হয় না। এতে করে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন গুলো দূর্বল হয়ে আছে। কিন্তু জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ পদ প্রত্যাশী নেতারা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

তবে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতৃবৃন্দ। তার মাঝে বন্দর উপজেলা, মহানগরের সিদ্ধিরগঞ্জ সদরের ১৭টি ওয়ার্ডের সম্মেলন হলেও কোন কমিটি ঘোষনা হয় নাই। তা নিয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। অপরদিকে যুবলীগের কমিটি নিয়ে সম্মেলন হওয়ার মত কোন আলোচনা নেই। তার মাঝে জেলা আওয়ামী লীগের কর্ণধার দুই নেতা দুই দিকে চলে। সেই সাথে এক মাসের মাঝে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা থাকলেও তা ৬ মাসেও হয় নাই। কবে নাগাত হবে তাও জানেন না স্থানীয় নেতা কর্মীরা। অথচ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে মেয়াদোত্তীর্ণ কমিটি গুলোর সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়েছেন।

 

উল্লেখ্য, ২০২২ সনের ১৬ জানুয়ারি  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন জেলা মহানগরসহ সকল থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। তার আগে ৭ জানুয়ারি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। উল্লেখ্য নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন