বিএনপি নেতা মুকুল-নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে কেন্দ্র
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৭:৫০ পিএম
# একটি কপি আমার কাছেও এসেছে : এড. সাখাওয়াত
# এখন পর্যন্ত কেন্দ্রে কোন পদত্যাগপত্র জমা দেয়নি : মুকুল
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই বিদ্রোহী নেতার পদত্যাগপত্র দীর্ঘ ৬ মাস পর গ্রহণ করেছে কেন্দ্র। এই দুই হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহ্বায়ক হাজী নূরউদ্দিন। গতকাল (২ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির তাদের পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে গত ১৩ সেপ্টেম্বর গঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি‘র আহ্বায়ক কমিটিতে আপনাদের মনোনীত করা হয়েছিল। পরবর্তীতে আপনি ব্যক্তিগত কারণে উক্ত পদে দায়িত্ব পালন করা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না মর্মে আপনি আপনি আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে আপনারা পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
দলীয় সূত্র বলছে, গত ১৩ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়।
আর এই কমিটি ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে পরেছেন। সেই সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী নেতারা হলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে থাকা আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা।
সেই সাথে সদস্য পদে থাকা পদত্যাগকারী নেতারা হলেন আওলাদ হোসেন, হান্নান সরকার অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহীদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, আমিনুর ইসলাম মিঠু, ফারুক হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মো. ফারুক হোসেন। জানা গেছে, এই ১৫ জন নেতাকর্মীই কমিটি গঠনের সপ্তাহখানিকের মধ্যেই কেন্দ্রে কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
কিন্তু কমিটি হওয়ার দীর্ঘ ৬ মাসে ও কেন্দ্রে এই পদত্যাগপত্র গ্রহণ করেননি। অবশেষে গতকাল (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও আরেক যুগ্ম আহ্বায়ক হাজী নূর উদ্দিন এই দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আর বাকিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন জারি পাওয়া যায়নি।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল সাহেব ও আরেক যুগ্ম আহ্বায়ক হাজী নূর উদ্দিন সাহেবের পদত্যাগপত্র গ্রহণের যে প্রেস বিজ্ঞপ্তি কেন্দ্র থেকে দেওয়া হয়ে এটার একটি কপি আমার কাছে ও এসেছে।
এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে তার পদত্যাগপ্রত্র গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি যুগের চিন্তাকে বলেন, আমিতো এখন পর্যন্ত কেন্দ্রে কোন পদত্যাগপত্র জমা দেইনি। তাহলে কিভাবে কেন্দ্র আমাদের পদত্যাগপত্র গৃহীত করলেন। আমি এ বিষয়ে বর্তমানে কিছু বলতে পারছি না।
এস.এ/জেসি


