Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগ জনগনের ভাগ্যের উন্নয়নে কাজ করে : ভিপি বাদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পিএম

আওয়ামী লীগ জনগনের ভাগ্যের উন্নয়নে কাজ করে : ভিপি বাদল
Swapno


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, সিয়াম সাধনার মাস রমজান। আমরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রোজা রাখি কিন্তু বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার জন্য মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করেনা। বাস, ট্রেন, লঞ্চে অগ্নিসংযোগ করে শতশত মানুষ হত্যা করেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।

 

 

আওয়ামী লীগ জনগনের ভাগ্যের উন্নয়নে কাজ করে। যারা অশান্তি সৃষ্টির পায়তারা করবে আমরা নৌকা নিয়ে শান্তির মিছিল করবো। যুবলীগ নেতা শাহীন সরকারের প্রশংসা করে বলেন, এই ছেলেটি শীতবস্ত্র বিতরণ করেছিল। এবার ইফতার সামগ্রী বিতরন করছে। শাহীন সরকারের মতো সকল নেতাকর্মীদের মানবসেবায় এগিয়ে আসার আহবান জানান।

 

 

গতকাল রবিবার (২ এপ্রিল) বিকালে চরসৈয়দপুর লাইলী পাগলনীর মাজার সংলগ্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক শাহিন সরকারের আয়োজনে ও সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম। 

 

 

জেলা সৈনিক লীগের সভাপতি মোঃ জসিমউদ্দিন,জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান,যুবলীগ নেতা মামুন পাঠান, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরু শিকদার, সদর থানা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কালা চাঁন বেপারী। 

 

 

যুবলীগ নেতা শাহিন সরকার বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তার নির্দেশ পেয়ে আমার ব্যক্তিগত তহবিল হতে ২শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হলো। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। পরে অতিথি বৃন্দ আবেদীয়া সুন্নী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিলে যোগদান করেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন