Logo
Logo
×

রাজনীতি

পঞ্চবটিতে আছে আ.লীগ কার্যালয় নেই কোন কার্যক্রম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৫১ পিএম

পঞ্চবটিতে আছে আ.লীগ কার্যালয় নেই কোন কার্যক্রম
Swapno

 

বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন দল। এ দলটির জন্ম নারায়ণগঞ্জ জেলাতেই। এই দলটির প্রথম বৈঠক ও হয়েছে নারায়ণগঞ্জের বায়তুল আমানেই। সেই সুবাদে নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের সূতিকাগার বলা হয়। নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ একটি জনপদ হলো ফতুল্লা। ফতুল্লার পঞ্চবটিতে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ  ও সহযোগী অঙ্গ সংগঠনের এনায়েতনগর ইউনিয়ন  কার্যালয়। এই কার্যালয়ের ১০০ গজের মধ্যে আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যা ২৫ ফেব্রুয়ারী ২০১৪ সালে সাংসদ শামীম ওসমান উদ্ধোধন করেন।

 

কিন্তু বিভিন্ন জাতীয়, বিশেষ দিনগুলোতে কোনো কার্যক্রম পালন করতে দেখা যায় না এ কার্যালয়ের অধীনে। এতে করে ঝিমিয়ে পড়েছে এ জনপদের রাজনীতি। অন্যদিকে এ অফিসের সামনেই দেখা যায় অটো ও বাস স্ট্যান্ড। দিনের বেলা বন্ধ থাকে এ কার্যালয়টি। শুধু মাত্র রাতে খোলা হয়। তবে উপস্থিত থাকেনা কোনো নেতা কিংবা কর্মী। এ যেনো নামসর্বস্ব কোনো প্রতিষ্ঠান। দায় থেকে বাঁচতে কোনো রকমে  রাতে খোলা হয় কার্যালয়টি। এ সুযোগে এ জায়গাটিকে অটোস্ট্যান্ড এ পরিণত করে ফেলা হয়েছে। তবে কথিত আছে এ অটো স্ট্যান্ড থেকে মাসোহারা নিয়ে থাকে কার্যালয়টি। এ ছাড়াও ফুটপাত থেকে মাসোহারা নেওয়ার কথা ও শোনা যায় এ কার্যালয়কে ঘিরে।

 

এ ব্যাপারে জানতে এ কার্যালয়ের তত্ত্বাবধায়নে থাকা এনায়েতনগর ১নং ওয়ার্ড এর মেম্বার সালাউদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি এটার দায়িত্বে আছি ব্যাপারটা এমন না। এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ এর যারা দায়িত্বে আছে তারা আমাকে কোনো আয়োজন করতে বললে আমি সেটা করি। তবে বিগত ৭ ই মার্চ ও বঙ্গবন্ধুর জন্মদিন সহ কোনো দিবস পালন করা হয়না বলে সত্যতা স্বীকার করেন তিনি। আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও কোনো আয়োজন করার পরিকল্পনা নেই বলে জানান তিনি।

 

এ ব্যাপারে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক মাষ্টার জানান, আমি শারীরিকভাবে অসুস্থ। এজন্য কোনো দিবস পালন করা হয়না। অর্থাৎ তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তবে সভাপতি অসুস্থ হওয়ায় কোনো কর্মসূচি পালিত হবে না এমন খোঁড়া যুক্তিতে সন্তুষ্ট নয় তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মীরা। তাদের মতে এমন সভাপতির অধীনে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ থাকলে আওয়ামীলীগ এ অঞ্চলে জৌলুস হারাবে। কারণ কোনো কার্যক্রম না থাকলে আওয়ামী লীগের প্রভাব নিষ্প্রভ হয়ে যাবে এ জনপদে বলে ধারণা করছেন সবাই।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন