Logo
Logo
×

রাজনীতি

সাত দিনে সব ওয়ার্ড ও উপজেলায় ৫টি শক্তিশালী কমিটি উপহার দিবো:মুকুল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম

সাত দিনে সব ওয়ার্ড ও উপজেলায় ৫টি শক্তিশালী কমিটি উপহার দিবো:মুকুল
Swapno

 
নারায়ণগঞ্জ মহানগর দর্জি শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) নগরীর দেওভোগ মাকের্টে এই ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি মনির মল্লিকের সভাপতিত্বে এই মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধানবক্তা হিসেব উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।

 

 

 

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন, আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে রাজপথে ছিলাম এবং ভবিষ্যত্বেও থাকবো। আমাদের আন্দোলন সংগ্রামে যে দাবি গুলো ছিলো সেটার মধ্যে একটি হচ্ছে ইভিইএম এ ভোট মানি না। যাই হউক সেই দাবি বাস্তবায়িত হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। এক সময়ে আন্দোলনের চাপের মোখে পড়ে এই অবৈধ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে বাধ্য থাকিবে। আমাদের দেশনায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামে যে নির্দেশ প্রদান করবেন।

 

 

আমরা সেই ভাবে কর্মসূচি পালন করবো। এসময়ে তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে ঐ দুইজন নানা অপপ্রচার চালাচ্ছে, কারন তারা কর্মী খোজে পাচ্ছে না। তবে আমি তাদেরকে বলে দিতে চাই কোন অপপ্রচারই কাজে দিবে না। যখন আমাদের মহানগর বিএনপির পুর্নাঙ্গ কমিটি ছিলো তখন এই সাখাওয়াত মামলা করে, বিভিন্ন ইউনিট কমিটি দেয়া বন্দ করে দিয়ে ছিলো। আজকে মহানগর বিএনপির দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে তাদের এই নারায়ণগঞ্জ নেতৃত্ব দেয়ারা ক্ষমতা নাই। তাদের কমিটি দেয়ার কোন যোগ্যতা নাই।

 

 

 

আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী ৭ দিনের মধ্যে বন্দরের ৯টি ওয়ার্ড ও ৫টি উপজেলার শক্তিশালী কমিটি উপহার দিবো। এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সরকার আলম, যুগ্ম-আহবায়ক দিদার খন্দকার, পারভেজ মল্লিক, সদস্য আমিনুর ইসলাম মিঠু, সুজন মাহমুদ, বন্দর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো: সাফি, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ফজলুল হক, সাবেক সদস্য সচিব আলী আজগর,মোঃ শাহজাহান। সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন