# ঐক্যবদ্ধ না হয়ে প্রার্থীতা দাবি করাতেই বিশৃঙ্খলা
নারায়ণগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসন দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের হাতছাড়া হয়ে আছে। তবে নারায়ণগঞ্জের হারিয়ে যাওয়া এই সংসদীয় আসনগুলোর মধ্যে এই দুটি আসন পুনরুদ্ধার করতে দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আসনগুলোর আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতারা। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনগুলো পুনরুদ্ধারে আবারও তৎপর হচ্ছেন সংসদীয় আসনগুলোর মনোনয়ন প্রত্যাশী শীর্ষ নেতারা।
তবে নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনের শীর্ষ নেতারা নির্বাচনী বছরের প্রথম দিকে তৎপর থাকলেও শেষতক নারায়ণগঞ্জের প্রচীন দুই মেরু উত্তর ও দক্ষিণ মেরুর মেরুগত রাজনৈতিক প্রভাবের উত্তপ্ততায় শেষতক আসনটি মহাজোটের শরীকদল জাপার অনুকূলে ছেড়ে দিতে হয়। নারায়ণগঞ্জ-৩ আসনেও উত্তর মেরুর প্রভাব গ্রাস করায় একাদশ সংসদ নির্বাচন থেকে এই আসনেও একাধিক প্রার্থীও মেরুগত কারণে শেষতক এই আসনটি জাপাকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনে মূল্যে আসনগুলোতে নৌকা ফেরাতে উদগ্রীব আসনগুলোর শীর্ষ স্থানীয় আওয়ামীলীগের নেতারা।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ স্থানীয় নেতারা যেকোন মূল্যে এই আসনগুলোতে জাপাকে ছাড় দিতে নারাজ। কারণ টানা বেশকয়েকবারের মত নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টি নেতৃত্ব দিচ্ছে। তবে আাগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু শীর্ষ স্থানীয় নেতারা নৌকা ফেরাতে তৎপর হয়ে উঠেছেন। কারণ দীর্ঘ কয়েক বছর ধরেই আসনটি আওয়ামীলীগের হাতছানি হয়ে আছে।
তবে বিগত নির্বাচনগুলোর আগ মুহুর্তেও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা বেশ তৎপর দেখালেও নারায়ণগঞ্জেরদুই মেরু উত্তর-দক্ষিণ মেরুগত রাজনৈতিক উত্তপ্ততা এবং উত্তর মেরুর প্রভাবে বরাবরই এই আসনে ধরাশায়ী হচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা। কারণ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রচীনতম উত্তর মেরুর নেতৃত্ব দিচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সুপরিচিত পরিবার ওসমান পরিবার। তবে এ পরিবার থেকে টানা বেশ কয়েকবারের মত জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে নেতৃত্ব দিচ্ছে।
যার ফলে দ্বাদশ সংসদ নির্বাচনেও ফের এই পরিবার থেকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মূল্যায়িত করার শঙ্কা রয়েছে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে কোন ক্রমেই এই আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে নারাজ আওয়ামীলীগের বেশকয়েকজন মনোনয়ন প্রত্যাশী যারা ইতিমধ্যে ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রাথমিক প্রচারণাও শুরু করেছেন। এরমধ্যে অন্যতম হল আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু। যিনি বিগত সংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়াও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন। তবে তাদেরকে একাধিকবারই যার যার রাজনৈতিক বিভিন্ন সভা সমাবশে বক্তব্যের মাধ্যমে দলীয় প্রধানের নিকট দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা ফিরিয়ে দেয়ার জন্য। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আসতে নানা রকম বক্তব্য এবং ব্যানার ফেস্টুন সাটিয়ে প্রাথমিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে টানা দ্বিতীয়বারের মত মহাজোটের শরীকদল নেতৃত্ব দিচ্ছে। তবে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিশ্চিতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে একাদশ সংসদ নির্বাচন থেকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অন্যতম মেরু উত্তর মেরুর রাজনীতি নারায়ণগঞ্জ-৩ আসনে উত্থান ঘটে। যার কারণে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে এই আসনের আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় অগ্রভাগের নেতারাই উত্তর মেরুর রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে আছে।
তবে বর্তমান নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জের উত্তর মেরু ওসামান পরিবারের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। কারণ তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের শিষ্য হিসেবে পরিচিত ছিলেন। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল কিছুর ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা ফেরাতে অবিরাম কাজ করে যাচ্ছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম হল নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সুযোগ্য সন্তান এরফান হোসেন দীপ।
কারণ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে গ্রুপিং ও মেরুগত রাজনীতি উর্ধ্বে থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা ফেরাতে ইতিমধ্যোই আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন। যার কারণে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট এর সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বনিক দীপু নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নতুন মুখ হিসেবে ইতিমধ্যেই রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন।
কারণ তিনি নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁয়ের রাজনীতিতে পদার্পণ করার পর থেকে এখনো কোন বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে পা রাখেননি। এছাড়া সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সকল সিদ্ধান্তকে প্রাধান্য নিয়ে রাজনীতি করেছেন। যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা ফিরাতে তিনিও আলোচনার সর্ব শিখরে রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ থেকে মনোনীত সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারও সাবেক সংসদ হিসেবে এই আসনটিকে পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন।
এস.এ/জেসি


