Logo
Logo
×

রাজনীতি

২৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০১:২২ পিএম

২৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
Swapno


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় বন্দর নাসিক ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার জোনাকি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

 

 

এ সময় মাসুদ রানাকে সভাপতি, হাজী জাবেদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. আবদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। ২৪নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. মাসুদ রানার সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য হাজী জাবেদ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি'র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ। 

 

 

সদস্য সচিব নাজমুল হক রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু প্রমুখ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন