Logo
Logo
×

রাজনীতি

বিএনপিকে প্রতিরোধ করতে মাঠে নামছে আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৮:২৭ পিএম

বিএনপিকে প্রতিরোধ করতে মাঠে নামছে আ.লীগ
Swapno

 

# আ.লীগ বিএনপির পাল্টা পাল্টি সমাবেশ
# বিএনপি আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি করে: খোকন সাহা

 

 

আগামী নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দেশের প্রধান বিরোধী দলে জাতীয়তাবাদি দল বিএনপি পাল্টা পাল্টি কর্মসূচির মাধ্যমে রাজপথ গরম করে যাচ্ছে। বিএনপি যুগপুৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানোর জন্য একের পর এক রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছে। তাদের বিপরীতে বিএনপিকে প্রতিরোধ করার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগও বসে না থেকে তারা শান্তি সমাবেশ করে যাচ্ছেন। রাজনৈতিক মাঠ এখন পাল্টা পাল্টি সমাবেশের মাধ্যমে দুই দলেই টান টান উত্তেজনা সময় পার করছে। তার মাঝে দুই দলের শীর্ষ নেতারাই একে অপরকে খোঁচা মেরে বক্তব্য রাখছেন।

 

এদিকে ২০২২ সনের ঢাকা বিভাগীয় বিএনপির মহা সমাবেশ নিয়ে সারাদেশে উত্তাল পরিবেশ তৈরী হয়। আর তখন বিএনপির সমাবেশকে বাঞ্চাল করার জন্য ক্ষমতাসীন দল নানা ভাবে পায়তারা করে। পরে ডিএমপি পুলিশ কমিশনার গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার অনুমোদন দেন। ওই সমাবেশে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি সবেচেয়ে বেশি ভুমিকা রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আলোচনায় আসেন। এই সমাবেশে বিএনপি সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবী আদায়ের জন্য তারা যুগপুৎ আন্দোলনের দাবীতে এখনো পর্যন্ত রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছে।

 

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বিএনপিও কখনো খানপুর, আবার কখনো প্রেস ক্লাবের সামনে থেকে শহরের রাজপথে মিছিল বের করেন। আবার মহানগর বিএনপির আরেকটি গ্রুপ মন্ডল পাড়া ব্রীজ থেকে দ্রব্যমূল্যর বৃদ্ধির প্রতিবাদে সড়কে বিক্ষোভ মিছিল করেন। কিন্তু সরকারি দল আওয়ামী লীগের নেতাদের দাবী দাবী নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি মিছিলের নামে সড়কে যানজট তৈরী করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে। আর এতে করে মানুষের চলাচলের বিগ্নসৃষ্টি হচ্ছে বলে তারা বিএনপির এই অরাজাকতাকে প্রতিহত করার জন্য শান্তি সমাবেশ করে থাকেন।

 

জানা যায়, এই বছরের শুরু থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে রাজনীতির মাঠ গরম করে যাচ্ছে। বিএনপি চাষাঢ়া বিক্ষোভ সভা করলে আওয়ামী লীগ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় শান্তি সমাবেশ করে। কেউ কাউকে কোন ভাবে ছাড় দেন না। তার মাঝে একের অপরকে নিয়ে খোচাঁ মেরে কথা বলতেও ছাড়েন না। তবে দুই দলের আন্দোলনেই নিজেদের মাঝে কোন্দল রয়েছে।

 

আর এই কোন্দল তাদের পৃথক ভাবে কর্মসূচি পালন করার মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠে। যদিও আওয়ামী লীগ বিএনপির দলীয় নেতারা বিভিন্ন সভার মঞ্চে বলে থাকেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে বাস্তবে তার প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের সভানেত্রীও দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই আহ্বানকে স্থানীয় নেতা কর্মীরা কর্ণপাত করছেন না।

 

অপরদিকে আগামী শনিবার একই দিনে আওয়ামী লীগ বিএনপি মাঠে নামছে দলীয় কর্মসূচি নিয়ে। দলীয় সূত্রমতে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শান্তি সমাবেশ করবে বলে জানান দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপি যেন মানুষের মাঝে ভোগান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য তারা এই শান্তি সমাবেশ করবে।

 

তাদের বিপরীতে নারায়ণগঞ্জ বিএনপিও থানা পর্যায়ে শনিবার বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবীতে অনশন অবস্থান কর্মসূচি পালন করবেন। দলীয় নেতারা জানান, মহানগর বিএনপি বন্দরে তাদের কর্মসূচি পালন করবেন। তবে দুই দলের কর্মসূচি নিয়ে প্রতিবারের ন্যায় এবারও প্রশাসন সতর্ক থাকবে বলে জানান। এর আগের সমাবেশ গুলোতেও তারা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেছেন।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা যুগের চিন্তাকে জানান, আগামী শনিবার কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শান্তি সমাবেশ করবে। একই দিনে বিএনপি রাস্তা দখল করে কর্মসূচি করলে তাদের প্রতিহত করার জন্য আমাদের এই শান্তি সমাবেশ। তারা যেন মানুষের ভোগান্তি তৈরী করতে না পারে তার জন্য আমরাও ওই দিন মাঠে নেমে তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি।  

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু জানান, ৮ এপ্রিল শনিবার আমাদের থানা পর্যায়ের কর্মসূচি রয়েছে। আমরা বন্দরে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করবো। সেই সাথে এই সরকারের পতনের রাজপথে আন্দোলন করে যাবো।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন