জনগণের দাবি আদায়ে সক্রিয়তা বাড়ছে বাম রাজনীতিতে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম
# নতুন কৌশল নিয়ে রমজানেই মাঠে নামছে নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে সাধারণ খেটে খাওয়া মানুষের এক সময়ের পছন্দের রাজনীতির নাম ছিল বাম রাজনীতি। কারণ মানুষের দু:সময়ে সদাসর্বদা পাশে থেকে জনগণের সকল দাবি আদায়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম করছে এই বাম রাজনৈতিক নেতৃবৃন্দরা। কিন্তু বর্তমানে বাম রাজনীতির নেতৃবৃন্দদের মনোবল অনেকটাই নাই বললেই চলে। তারা দফায় দফায় আন্দোলণ সংগ্রামে ছোট পরিসরে অবস্থান করলে ও তারা গর্জে উঠতে পারছে না। যার কারণে সাধারন জনগণের চোখে ও পরছে না তারা। এছাড়াও বাম রাজনৈতিক নেতৃবৃন্দদের ভাষ্য অনুযায়ী জানা গিয়েছিল।
তাদের মধ্যে নেই কোন ঐক্যবদ্ধতা যা সবার আগে অতন্ত জরুরী তাদের। অপর দিকে তাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বতা আরো বেড়েই চলেছে। যার কারণে বিগত দিন থেকেই তাদের মাঝ থেকে তৃণমূল নেতাকর্মীরা হারিয়ে যাওয়া শুরু করেছে। কিন্তু তাদের নেতাকর্মীরা দাবি করছে, বর্তমানে আমরা আরো ছোট ছোট দল একত্রিত হয়ে একটি আলাদা শক্তি প্রয়োগের প্রচেষ্টা চালাচ্ছি। অপর দিকে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বর্তমানে পবিত্র মাহে রমজান মাসে ও ইফতার পার্টি ও দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেতাকর্মীদের সম্পৃক্ততা ধরে রেখেছে। কিন্তু বিরোধী দল হয়ে ও এই নেতাকর্মীদের সম্পৃক্ততা কোন ভূমিকা অনেকটাই কম।
দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে বাম রাজনীতি বিগত দিন থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। যার কারণ হিসেবে নেতাকর্মীরা বলছে নিজেদের মধ্যে অভ্যন্তরীন কোন্দল। কিন্তু বর্তমানে চলতি বছরে নিজেদের অবস্থান আরো জোরালো করতে দফায় দফায় শ্রমিকসহ সাধারণ কেটে খাওয়া মানুষদের দাবি আদায়ে ছোট পরিসরে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন যাচ্ছেন বাম নেতৃবৃন্দ। এমনকি দেখা গেলে ও তারা দাবি করছে এই রমজান মাসে তারা নানাভাবে রাজপথে রয়েছে। বর্তমানে রমজান মাসে সাধারন জনগণদের নিয়ে ইফতার পার্টি পাশাপাশি বিভিন্ন্ ইউনিটের কমিটি ও গঠন করতে ব্যস্ত সময় পার করছে বিএনপি।
এছাড়াও ১ এপ্রিল জেলা ও মহানগর বিএনপি নানা পুলিশি বাধা উপেক্ষা করে বিদ্যূৎ গ্যাস ও নিত্য পন্যের দাবি বৃদ্ধির দাবিতে শহরে বিপ্লব ঘটিয়েছে। আর তারা দাবি করছে তাদের কর্মসূচি সফল হয়েছে কারণ সাধারন জনগণ তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের চাহিদার মনোভাব প্রকাশ করতে পেরেছে। যার কারণে বর্তমানে বিএনপির সাথেই সাধারন জনগণের সম্পৃক্ততা ধীরে ধীরে বাড়ছে। আর বাম রাজনৈতিক নেতাকর্মীরা বর্তমানে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ও ২০ রোজার আগেই সকলের বেতন দেওয়ার জন্য ও আন্দোলন ও মিছিল রয়েছে। এছাড়াও আর জনগণের দাবি আদায়ে আন্দোলন অবহৃত রেখেছে। আর ঈদের পর আরো ব্যাপক আন্দোলনের দাবি জানিয়েছে বাম রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ডের থেকে রমজানে আমাদের রাজনৈতিক কর্মকান্ড অনেকটাই বেড়েছে। তার কারণ হলো অন্য অন্য বার রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চেয়ে এবারের মাত্রটা একটু ভিন্ন এটা হলো সিন্ডিকেটের লোকেরা আগেই ধাম বাড়িয়ে রেখেছে যার দাম বর্তমানে ও অবহৃত রয়েছে। আর আমাদের রাজনৈতিক যে কর্মকান্ড যেমন আমাদের বাম গণতান্ত্রিক প্রতিনিধি সভার করলাম। এছাড়াও সমানে আমাদের শ্রমিক সংগঠনের বেতন বাতা আন্দোলন চলছে সামনে আরো হবে। আর ২০ রোজার মধ্যে যাতে শ্রমিক কর্মচারীদের বেতন বাতা গার্মেন্টর্স মালিকেরা পরিশোধ করে সেই সেটার জন্য ও আমরা সমাবেশ মিছিল করবো। এছাড়াও ঈদের পর আমরা আরো জোরালো প্রস্তুতি নিয়ে রাজপথে নামছি।
এ বিষয়ে ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন যুগের চিন্তাকে বলেন, বাম রাজনৈতিক নেতৃবৃন্দরা সদাসর্বদাই সাধারন মানুষের হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে থাকে। বর্তমানে ও তারা তাদের সকল কার্যক্রম অবহৃত রেখেছে আর সামনে জড়ালো আন্দোলন আসতে পারে বাম রাজনৈতিকদের।
এস.এ/জেসি


