Logo
Logo
×

রাজনীতি

কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে নারায়ণগঞ্জ যুবদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৮:২৪ পিএম

কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে নারায়ণগঞ্জ যুবদল
Swapno

 

# ঢাকার ইফতার মাহফিল নারায়ণগঞ্জে ভেন্যু, ভার্চুয়ালি থাকবে তারেক রহমান

 

 

নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলকে কেন্দ্র করে অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে নারায়ণগঞ্জ যুবদল। কারণ ঢাকা বিভাগীয় যুবদলের যেসকল ইউনিট রয়েছে সেসকল ইউনিটের মধ্যে নারায়ণগঞ্জ যুবদলের উপরই আস্থা রেখে জাতীয়দাবাদী যুবদল নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলের স্থান হিসেবে বেছে নিয়েছেন। তাই জাতীয়দাবাদী যুবদলের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জ যুবদলের নেতারা। যেকোন মূল্যে নারায়ণগঞ্জে এই ইফতার মাহফিলকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদল নেতাদের সাথে দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছেন নারায়ণগঞ্জ যুবদলের নেতারা।

 

কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও নজর থাকবে এই ইফতার মাহফিলে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ঢাকা বিভাগীয় এই ইফতার মাহফিলে তাই যেকোন মূল্যে নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলকে সফল্যমন্ডিত করতে ব্যাপকহারে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ যুবদল। আর এই ইফতার মাহফিল শুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে নারায়ণগঞ্জের যুবদলের নেতাদের দ্বারা ইতিমধ্যে আপ্যায়ন ও শৃঙ্খলা কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ যুবদল নেতাদের নেতৃত্বের প্রত্যাশা ও যুবদলের রাজনীতিতে নিজেদের সক্ষমতার জানান দেয়ারও সবচেয়ে মোক্ষম সময় হিসেবে অপেক্ষমান করছে।

 

দলীয় সূত্রে জানা যায়, আগামী ১৪ই এপ্রিল নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারণে ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পল নারায়ণগঞ্জের বেশ কয়েকটি ভেন্যু হিসেবে বেশকয়েকটি মাঠ পরিদর্শন করেছেন। তবে এখনো ভেন্যু নির্ধারিত না হলেও নারায়ণগঞ্জের যুবদলের আবেদনের প্রেক্ষিতে যেখানে অনুমতি মিলবে সেখানেই হবে ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল।

 

তবে নারায়ণগঞ্জ যুবদলের নেতারা বিভাগীয় ইফতার মাহফিলের বড় ভেন্যু হিসেবে শহরের বরফকল মাঠ, ও পঞ্চবটির ফাজিলপুর মাঠকে বিবেচনা করছেন। তবে এ সকল মাঠেই যদি আবেদন গৃহীত হয় ঢাকা বিভাগীয় ইফতারের চূড়ান্ত মাঠ হিসেবে গন্য হবে। তবে এই ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল কর্মসূচীতে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তাই যেকোন ঢাকা বিভাগীয় এই ইফতার মাহফিলের বৃহৎ আয়োজন সফল করার স্বার্থে ব্যাপকহারে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ যুবদলের নেতারা। ইতিমধ্যেই টানা চতুর্থবারের মত প্রস্তুতি মূলক সভা করেছেন কেন্দ্রীয় যুবদলের নেতারা নারায়ণগঞ্জের যুবদলের নেতাদের নিয়ে এবং নানা রকম দিকনির্দেশনা দেয়া হচ্ছে বিভাগীয় এই ইফতার মাহফিলকে সফল করার স্বার্থে। এছাড়া এই ইফতার মাহফিল শুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে নারায়ণগঞ্জের যুবদলের নেতাদের দ্বারা ইতিমধ্যে ৩১ সদস্য বিশিষ্ট অপ্যায়ন ও শৃঙ্খলা কমিটি গঠনের কথা জানা গিয়েছে।

 

অপ্যায়ন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকে এবং শৃঙ্খলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুকে ও সদস্য সচিব করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে। তাই যেকোন মূল্যে এই বিভাগীয় ইফতার মাহফিলকে শুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত করতে প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ যুবদলের নেতারা।

 

তবে এই ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর যুবদলের নেতাদের নেতৃত্বের প্রত্যাশা এবং যুবদলের রাজনীতিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করার মোক্ষম সময় হয়ে দাড়িয়েছে। কারণ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নয়া নেতৃত্বের রদবদলেরর হাওয়া বহমান রয়েছে। তাই নয়া নেতৃত্বের প্রত্যাশায় জেলা এবং মহানগর যুবদলের বেশকয়েকজন নেতা দীর্ঘদিন ধরেই উদগ্রীব রয়েছে।

 

তাই ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব এবং কেন্দ্রীয় যুবদলের নেতাদের সামনে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর যুবদলের নিজেদের নেতৃত্বের প্রত্যাশা পূরণে নিজেদের রাজনৈতিক সক্ষমতার প্রমাণের অন্যতম সুযোগ এই ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন