যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির খবরেও স্থবিরতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম
পবিত্র মাহে রমজান মাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দুই দিনব্যাপী নারায়ণগঞ্জসহ সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ আগামী ৮ ও ৯ এপ্রিল খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ৮ এপ্রিল (শনিবার) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ এপ্রিল (রোববার) প্রত্যেক উপজেলা, থানা ও পৌরসভায় উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচিতেও ঘুম ভাঙ্গলো না নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের।
কেন্দ্রের সাথে নেই তাদের আলাপ-আলোচনা। তারা আছেন শুধু যুবলীগের পদে দখল করে। তারাই আবার আওয়ামীগের বড় বড় পদ দখল করে বসে আছেন। প্রবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যুবলীগে কর্মসূচির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কে বারে বারে ফোন দিলেন তারা ফোনটি রিসিভ করেনি তবে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি ফোনটি বন্ধ পাওয়া যায়।
মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আলী রেজা উজ্জল বলেন, আমি তো সব সময় দেই সেটা আমার সংগঠন বঙ্গসাথী ক্লাব থেকে। তবে আমি এখনো ম্যাসেজ পাই নাই। যদি পাই তাহলে দেখি যদি কিছু করা যায়। এন.হুসেইন/জেসি


