Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনে মাঠ গরম জেলা বিএনপি’র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:০২ পিএম

আন্দোলনে মাঠ গরম জেলা বিএনপি’র
Swapno

 

# নির্বাচনের আগে নেতাকর্মীরা শেষ লড়াইটা চালিয়ে যেতে চায়


জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির রাজনৈতি আরও প্রখর হচ্ছে। সারা দেশেই বিএনপির নেতাকর্মীরা এখন সক্রিয় ভাবে দলের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে আন্দোলনের মাধ্যমে দলের সকল কার্যক্রম ধরে রেখেছে এমনকি রমজান মাসেও এর কোন ব্যতিক্রম ঘটেনি।

 

 

ধারাবাহিক কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছে। তারই ধারাবাহিকাতায় নারায়ণগঞ্জেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। নারায়ণগঞ্জে বিএনপির  নেতাকর্মীরা জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পুলিশি বাধা অতিক্রম করেই আন্দোলন করছে।
 

 


জানা যায়, দীর্ঘ দের যুগেরও বেশি সময় ক্ষমতায় নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারপার্সর বেগম খালেদা জিয়া দূর্নীতির মামলায় প্রায় তিন বছর জেলে থাকার পর বর্তমানে অসুস্থতার কারনে তাকে প্যারলে মুক্তি দেওয়া হয়।তবে বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কিন্ত তিনিও মামলার কারনে দেশে আসতে পারছে না।

 

 

তবে দেশে থাকা সকল নেতাকর্মীদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা   দলীয় নির্দেশনা অনুযায়ী সকল সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তবে দীর্ঘদিন নারায়ণগঞ্জের বিএনপি নেতারা আন্দোলন সংগ্রামে তেমন ভাবে সক্রিয় না থাকলে সাপ্রতিক সময়ে তারা আন্দোলন সংগ্রাম দিয়ে মাঠ গরম রাখার চেষ্টা করছে।

 


দলীয় সূত্রে জানা যায়,গত বছরের ১লা জানুয়ারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্যের আহবায়ক কমিটি দেওয়া হয়।আর এই আহবায়ক কমিটিতে এডভোকেট তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও মামুন মাহমুদকে সদস্য সচিব করা হয়।

 


তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে এডভোকেট তৈমূর আলম খন্দকারকে বিএনপির দলীয় সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়।এর পর এই জেলা কমিটির সহ সভাপতি মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।কিন্ত প্রায় ২ বছর পর পূনরায় আবারো গত ১০ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে  নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেন।এই এ আহবায়ক কমিটিতে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি ঘোষনা করে।
 

 


আর আইে কমিটি বিগত দিনের কমিটিগুলো থেকে অনেক শক্তিশালী এমটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তবে বিগত দিনে নারায়ণগঞ্জে যে সকল কমিটি নিয়ে জেলার নেতৃত্ব চলতো তারা সাংগঠনিক ভাবে দলকে সুগংগঠিত করতে পারেনি।দলের ভেতর কোন্দল হাতাহাতি ,মারামারি সহ বিভিন্ন বিশৃঙ্খলা হতো নেতাদের সামনেই কিন্ত বর্তমানে যে আহবায়ক কমিটি হয়েছে এই কমিটি দলের সকল বিশৃঙ্খলা কোন্দল সমাধান করার আশ্বাস দিয়েছে এবং দলকে আরো এগিয়ে নিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখবে।

 

 

তবে জেলা বিএনপিতে গিয়াস উদ্দিন ও খোকনের  নেতৃত্ব আশার পর পরই পাল্টে যায় জেলা বিএনপির দৃশ্যপট। নেতাকর্মীদের  উজ্জীবিত রেখে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমনকি নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্ক নিয়ে রাজপথ দখল রেখেছে।

 


গত ১ এপ্রিল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবং দেশের সকল নেতাকর্মীর মুক্তির দাবি সহ ১০ দফা দাবিতে আন্দোলনে নামার আগের দিন রাতেই জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন সহ জেলার বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে ডিবি পুলিমের অভিযান চালানো হয়। তবে সেই অভিযানের মধ্যে দিয়েই ১লা এপ্রিল পুলিশের সামনে দিয়েই নেতাকর্মীরা কর্মসূচি পালন করে।

 


এর পরই আবারো কেন্দ্রীয় নির্দেশনার ঘোষনা আসে ৮ এপ্রিল  প্রত্যেকটি থানায় থানায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি  এর পরপরই জেলার প্রত্যেকটি থানার সেটাও সফল ভাবে সম্পন্ন করে এবং আগামী সাংসদ নির্বাচনকে সামনে করে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার ঘোষণা করে।  

 

 

শুধু তাই নয় নির্বাচনের আগেই প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পযার্যের নেতাকর্মীদের সক্রিয় করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এমনটাই বলা হয়েছে।তবে এটাও বলা হয়েছে দলের এই আন্দোলন সংগ্রামে যারা থাকবে তাদেরকে কোন কমিটির আওতায় আনা হবেনা। নেতাকর্মীদের দাবি তারা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে চায়।

 

 

তাদের দাবি অনুয়ায়ী দশ দফা যদি না মানা হয় তাহলে তাদেরকে এই আন্দোলন থেকে সড়ানো যাবে না। তাই নেতাকর্মীরা  রমজান মাসে শুধু ইফতার সীমাবদ্ধ থাকেনি একের পর এক কর্মসূচি দিয়ে মাঠ গরম রাখছে। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন