কর্মসূচি পালনে উদগ্রীব বাদল হাইয়ের অনিহা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৮:০৪ পিএম
# সমন্বয়হীনতার কারণে জেলা আওয়ামীলীগের রাজনীতি রসাতলে যাচ্ছে
নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের ব্যানারে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা।
তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে কোথাও কোন শান্তি সমাবেশ করতে দেখা যায়নি এবং জেলার সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশেও দেখা যায়নি। এছাড়া জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কাছে একজন কর্মী জেলার সভাপতির কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাওয়া হলে নির্দিষ্ট করে বলতে পারেনি। এতে করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যকার সমন্বয়হীন আবারও প্রকাশিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও মহানগর আওয়ামীলীগ শান্তি সমাবেশ পালন করেন। প্রথম নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে খোকন সাহার নেতৃত্বে শান্তি সমাবেশ করেন সেখানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বক্তব্য রাখেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের কার্যলয়ের সামনে আবু হাসনাত শহীদ বাদলের নেতৃত্বের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কিন্তু সে সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতিকে উপস্থিত হতে দেখা যায়নি এবং জেলা আওয়ামীলীগের সভাপতিকে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে কোন রকম শান্তি সমাবেশ পালন করতে দেখা যায়নি। তবে এর আগেও শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতার চিত্র দেখা যায়। কারণ এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ পালন করা হলে জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়হীনতার কারণে একই স্থানে শান্তি সমাবেশ পালন করার কারণে পাল্টাপাল্টি বক্তব্যে শান্তি সমাবেশে অশান্তিতে রূপ নেয়।
তবে গতকাল নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষে আবু হাসনাত শহীদ বাদলকেই শুধু শান্তি সমাবেশ পালন করতে দেখা গিয়েছে এবং জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে কোথাও শান্তি সমাবেশ করতে দেখা যায়নি। এতে প্রতিয়মান হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষে কর্মসূচি পালনে উদগ্রীব নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল এবং জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের কর্মসূচি পালনে অনিহা। তবে গতকাল নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বক্তব্যে শুরুতে বলেন, আমাদের যারা আছে জেলা আওয়ামীলীগের তারা এখন করছি হাই সাহেবরা ১টার পর মনে হয় করবে।
আমাকে এক ছেলে প্রশ্ন করছিল মামা হাই মামা করবে কখন? আমি হাই মামার প্রোগামটা আমি বলতে পারি না। প্রথম বুঝতে পারিনি পরে বুঝলাম হাই মামা মানে জেলা আওয়ামীলীগের সভাপতি হাই সাহেব। যেহেতু জেলা আওয়ামীলীগের কমিটি হয়নি তাই আমরা আমাদের বিভিন্ন থানার নেতৃবৃন্দ এখানে সমবেত হয়ে এই শান্তি সমাবেশে তাদের মনের আকুতি এখানে প্রকাশ করছেন।
এস.এ/জেসি


