Logo
Logo
×

রাজনীতি

সুন্দর ও সুস্থ নিবার্চন দিতে সরকার ভয়পায় : গাজী আতাউর রহমান 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম

সুন্দর ও সুস্থ নিবার্চন দিতে সরকার ভয়পায় : গাজী আতাউর রহমান 
Swapno

 

মাওলানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রধান অতিথি বক্তব্যে বলেন, যখন জাতীয় নিবার্চন সামনে আসে তখনি কেমন জানি একটা মারামারি মত হয়ে যায়। স্বাধীনতার ৫২বছর পরে হলেও আমরা সেই সাদ এখনো পাইনি। যারা এখন পর্যন্ত ক্ষমতায় ছিলো তারা চেয়েছে আমরা সব সময় ভালো থাকি। তারা চায় না অন্য দল ভালো থাকুক। আমরা চাই সকলে ভালো থাকুক।

 

আমরা বাংলাদেশের সকল শ্রেনীর মানুষের ভালো চাই। আগামী জাতীয় নিবার্চন নিয়ে সবাই চিন্তায় আছে। আমরা চাই জাতীয় সরকারে অধীনে নিবার্চন করতে যাতে সকল দল নিবার্চন করতে পারে। জাতীয় সরকারে যদি একটি সুস্থ ও সুন্দর নিবার্চন দিতে ভয় পান।১৮রমজান (১০ এপ্রিল) সোমবার প্রেসক্লাবের ২য় তলায় সিন্যামন রেষ্টুরেন্ট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি, মুফতী মুহাম্মদ মাসুম বিল্লাহ, বলেন, আমি আজকের ইফতার মাহফিলে সকল রাজনীতিক দলকে দাওয়াত দিয়েছি তারা অনেক সময় আসতে গরিমশি করে। সারাদেশের মধ্যে নারায়ণগঞ্জ থেকে ২০ ভাগ রাজস্ব আদায় হয়। আমি চাই নারায়ণগঞ্জ এর আরো উন্নয়ন হক যাতে আমরা সবাই ভালো ভাবে থাকতে পাড়ি। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ কাউন্সিলর ১৩নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নুর হোসেদ সহ-সভাপতি ইসলাম আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর, হাজী নুরুউদ্দিন আহাম্মদ সভাপতি আমরা নারায়ণগঞ্জবাসী, মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক পরিবহন মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা।  

 

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা কামালউদ্দিন, আবুল হোসেন সভাপতি বন্দর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আব্দুল্লাহ আল ফারুক সাধারন সম্পাদক বন্দর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ মেহেদী হাসান, মাওলানা মোবারক হোসেন, মাওলানা হাব্বিউল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, আলহাজ্ব ওরম ফারুক, মুহাম্মদ বিল্লাল হোসেন খান, মীর আহাম্মেদ উল্লাহ, মাওলানা কামাল উদ্দিন সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিভিন্ন নেতৃবৃন্দরা। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন