Logo
Logo
×

রাজনীতি

নোয়াগাঁও ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের মাঝে দীপের ঈদ উপহার বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৮:৪৯ পিএম

নোয়াগাঁও ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের মাঝে দীপের ঈদ উপহার বিতরণ
Swapno

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ঘটিকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বাস স্ট্যান্ড এলাকায় দুই শতাধিক অসহায় দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

 

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, প্রবীণ আওয়ামীলীগ নেতা আতশ মিয়া, যুবলীগ নেতা বাবু, নোয়াগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি মোঃ সেলিম, আওয়ামীলীগ নেতা খোরশেদ প্রমুখ। এছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন