Logo
Logo
×

রাজনীতি

মনোনয়ন নিয়ে ব্যস্ত আনোয়ার সংগঠনে মন খোকন সাহা’র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৯:২৪ পিএম

মনোনয়ন নিয়ে ব্যস্ত আনোয়ার সংগঠনে মন খোকন সাহা’র
Swapno

 

# দ্বন্দ্বে ওয়ার্ড কমিটি গঠন না করায় ভুগতে হবে

 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে দ্বিধা দ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে সমন্বয়হীনতা এবং ইউনিট কমিটি নিয়ে গড়িমসির নেপথ্যের ঘটনা প্রকাশ করে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা খোদ নিজেই সভাপতি আনোয়ার হোসেনকে তীর ছুড়লেন। কারণ বর্তমান সময়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিভেদে উত্তপ্ত মহানগর আওয়ামীলীগের রাজনীতি। আর এই বিভেদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত গড়াতে পারে।

 

তবে ইতিমধ্যেই সভাপতি আনোয়ার হোসেন ইউনিট কমিটিগুলো না গুছিয়ে আওয়ামীলীগের মনোনয়ন নিয়েই ব্যস্ত হয়ে পড়াতে মহানগর আওয়ামীলীগের নেতাদের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। কিন্তু মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দল গোছানোর ইঙ্গিত দিলেও সভাপতি আনোয়ার হোসেন দল গোছানোর বিষয়ে কোন রকম মন্তব্য করছে না। এতে করে শীর্ষ নেতাদের মতানৈক্যের সমন্বয়হীনতার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে গুছিয়ে উঠতে পারছে না নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ।

 

দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ আয়োজিত বিএনপি-জামায়াত শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে শান্তি সমাবেশ করেন মহানগর আওয়ামীলীগ। সেসময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেনের উদ্দেশ্যে খোকন সাহা বলেন, আসুন না দলটা গোছাই। নেত্রী নির্দেশ দিয়েছে দলটা গোছানোর জন্য। অনেকে মাঠে নেমেছেন শহরে পোস্টার লাগাচ্ছেন। দল গুছিয়ে দলটাকে টুকরো টুকরো করছেন এমপি নমিনেশন পাওয়ার জন্য।

 

তিনি আরো বলেন, দল আপনাদের অনেক দিয়েছে এবার অন্যরাও কিছু পাওয়ার দাবি রাখে। সেটা না করে দলকে আপনারা বিভক্ত করছেন। আরে দলাদলি বাদ দিয়ে আসুন না একজন নৌকার নমিনেশন চাই। সবাই মিলে একজনের জন্য নৌকার জন্য ফাইট করি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সভাপতি আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করেই এ সকল মন্তব্য করেন। কারণ গত ৮ জানুয়ারি মহানগর আওয়ামীলীগের কার্যকরী সভায় মহানগর আওয়ামীলীগের কমিটিগুলো নবরুপে সাজানোর উদ্যোগ নেয়।

 

সেখানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত ১৭টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের উদ্যেশ্যে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ১৭টি ওয়ার্ডে সম্মেলনের করলেও সবগুলো ওয়ার্ডে কমিটি ঘোষণা করতে পারেনি হাতে গুটি কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করতে সক্ষম হয় এবং এরমধ্যে বেশ কয়েকটি কমিটি অর্ধ কমিটি রয়ে যায়। কারণ ওয়ার্ডের সম্মেলন চলাকালীন সময় থেকে হঠাৎ আচমকা মহানগর আওয়ামীলীগের নেতা নির্বাচন নিয়ে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

 

এতে করে মহানগরের ইউনিট কমিটি গোছানোর উদ্যোগ নিয়েও অগোছালো রয়ে যায় মহানগর আওয়ামীলীগের কমিটি। কিন্তু মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন কৌশলে এই বিভোদকে জিইয়ে রেখে ইউনিট কমিটি না গুছিয়েই নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে এমপি হতে এখন থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ মহানগরের অর্ন্তভুক্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকার কমিটিগুলো এখনো ঘোষণা করছেন না সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে।

 

কারণ নির্বাচনকে সামনে রেখে এই ওয়ার্ডগুলোর কমিটিকে তার নির্বাচনের জন্য ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। এতে করে মহানগর আওয়ামীলীগে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা। তবে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আগে ইউনিট কমিটিগুলো গুছিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে লড়াইয়ের জন্য ইঙ্গিত দিয়েছেন। তবে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এখনো কমিটিগুলো গোছানোর বিষয়ে কোন রকম মন্তব্য করছে না।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন