Logo
Logo
×

রাজনীতি

যুবদলের বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপি’কে শামীম ওসমানের কড়া হুঁশিয়ারি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৩:২৮ পিএম

যুবদলের বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপি’কে শামীম ওসমানের কড়া হুঁশিয়ারি
Swapno


নারায়ণগঞ্জে যুবদলের বিভাগীয় সমাবেশে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। তিনি বলেন, ‘আপনারা কি করতে চাচ্ছেন, সেই খবর সরকার যেমন রাখে, আমরাও রাখি। সাবধান, বি কেয়ার ফুল; ছাড় দেয়া হবে না।

 

 

রাজনীতি করেন, আমাদের গালি দেন; কিন্তু মানুষের জিবন নিয়ে খেলবেন না।’ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সদর উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শামীম ওসমান এ হুঁশিয়ারি দেন। ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে শামীম ওসমান বলেন, ‘এনায়েতনগরে হটাৎ একটি বিভাগীয় সমাবেশ ডাকা হয়েছে। ওইখানে সম্মেলন হওয়ার কথা না, আমার সন্দেহ হয়েছে।

 

 

আমাদের কাহিল করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিভাগীয় সমাবেশ হবে বড় মাঠে, ওই চিপার ভেতর কেন। ১৬ই জুন আমাদের উপর যেভাবে বোম ব্লাস্ট হলো একই ভাবে, ওইখানেও এমন কিছু একটা করা হবে। যাহে বহু লোক হতাহত হয় আর দায় যাতে শেখ হাসিনা সরকারের উপর পরে এবং শামীম ওসমানের উপর পরে।’

 

 

শামীম ওসমান বলেন, ‘কয়েক মাস আগে নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ। অধ্যাপক মানুষ, আমার সাথে দু-একবার কথা হযেছে। এই এলাকার একজন সাবেক এমপি, বিভিন্ন খুনের সাথে জড়িত ছিলেন; যা আস্তে আস্তে বেড়িয়ে আসছে। তার ছেলে এক ঢিলে দুই পাখি মারার জন্য, কিছু মাদকাসক্ত ছেলেদেরকে দিয়ে পল্টনের সামনে তাকে ছুরিকাঘাত করালো। আসেপাশের মানুষ ওই ব্যাক্তিকে ধরে ফেললো। এই বিষয়টা ওই এলাকার পুলিশ, যিনি এখন গুলশানের ডিসি; উনি বিষয়টাকে স্বাভাবিক ভাবে নেয় নাই। আটককৃতকে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসলো যে ওই সাবেক এমপি এই কাজ করিয়েছে।’

 

 

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজর উদ্দিন ভূইয়া, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন