Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের গর্জনে ঢাকায় হবে যুবদলের ইফতার মাহফিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১২:১২ এএম

শামীম ওসমানের গর্জনে ঢাকায় হবে যুবদলের ইফতার মাহফিল
Swapno

 

# নানা জটিলতায় নারায়ণগঞ্জ থেকে হটে গেল যুবদলের ইফতার

 

 

পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিলের আয়োজন নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে কিছুদিন যাবৎ ব্যাপক হাঁকডাক দেখা গিয়েছিল। আর ইফতার মাহফিলের আয়োজন হিসেবে ফতুল্লা ফাজিলপুর মাঠে ইফতারের জন্য প্যান্ডেলের কাজ শুরু করে দেয়। তবে ইফতারের দিনক্ষন ভেন্যু নির্ধারণ করার পরও শেষতক প্রশাসনিক অনুমতি না পাওয়ার কারণে পন্ড হয়ে যায় নারায়ণগঞ্জ যুবদলের ইফতার মাহফিল।

 

পরবর্তীতে আবার স্থান পরিবর্তন করে প্রশাসনিক অনুমতি ছাড়াই ফতুল্লার পর আবার সোনারগাঁয়ের মেঘনা এলাকার বসুন্ধরা বালুর মাঠে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করে দিয়েছিলেন। স্থানীয় প্রসাশনকে চ্যালেঞ্জ জানিয়ে ঢাকার বিভাগীয় ইফতার মাহফিল সোনারগাঁয়ে করতে চেয়েছিলেন যুবদলের নেতৃবৃন্দরা। কিন্তু ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বক্তব্যে শুনে ঢাকার বিভাগীয় অনুষ্ঠান ঢাকায় করতে চান যুবদল।

 

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৮ মার্চ বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয় নারায়ণগঞ্জে যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সেই পরিপ্রেক্ষিতে পরদিন ২৯ মার্চ কেন্দ্রীয় যুবদলের নেতারা নারায়ণগঞ্জের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এরপর মহানগরীতে আয়োজনের সিদ্ধান্ত হয়। সেটা বাতিল করে ফতুল্লায় সিদ্ধান্ত হয়। কিন্তু ইফতারের দিনক্ষন ভেন্যু নির্ধারণ করার পরও শেষতক প্রশাসনিক অনুমতি না পাওয়ার কারণে পন্ড হয়ে যায় নারায়ণগঞ্জ যুবদলের ইফতার মাহফিল।

 

পরবর্তীতে আবারো প্রসাশনকে চ্যালেঞ্জ দিয়ে সোনারগাঁয়ের মেঘনা এলাকার বসুন্ধরা বালুর মাঠে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করে দিয়েছিলেন। ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলানায়তনের এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুরে একটি চিপার মধ্যে ঢাকা বিভাগীয় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। যুবদল বিএনপির বিভাগীয় ইফতার পার্টি হবে রাস্তার পাশে বড় জায়গাতে। কেন হয়েছে সেটা নিয়েও নানা প্রশ্ন ছিল।

 

আমাদের কাছে খবর এসেছিল ১৬ জুন যেভাবে বোমা হামলা হয়েছিল ঠিক একইভাবে ইফতারের আগে এমন একটি ঘটনার চেষ্টা করা হবে যাতে বহু লোক হতাহত হয়। এতে দোষ যাতে পড়ে আওয়ামী লীগের উপর, দোষ পড়বে শামীম ওসমানের উপর। তিনি বলেছেন, বিএনপি কিন্তু একটার পর এক প্রোগ্রাম করেছে আমরা কিন্তু বাধা দেইনি। এর আগে চাষাঢ়ায় করেছে। যিনি বিএনপির খেলোয়াড় তিনি তখন ওমরাতে ছিলেন। খবর এসেছিল হামলা হবে। সে কারণে সংসদ ছেড়ে পাহারা দিতে এসেছিলাম।

 

আমি হুশিয়ারী করছি আপনারা কি করতে চাচ্ছেন কি করবেন এসব খবর কিন্তু আমরা রাখি। বি কেয়ারফুল, আগামীতে আর ছাড় দেওয়া হবে না। তার এই ধরনের বক্তব্যের পরেই জানা গেল, ১৪ এপ্রিল আয়োজিত নারায়ণগঞ্জে কেন্দ্রীয় যুবদলের যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে স্থান সোনারগাঁয়ে সেখান থেকেও তাদের ইফতার মাহফিল পন্ড হয়ে গেছে। যার কারণে জানা গেছে, ১৪ তারিখ নয় এবার ১৬ তারিখ ২৪ রমজান ঢাকার বিভাগীয় ইফতার মাহফিল ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

এর আগে ফতুল্লায় ইফতার মাহফিল করার কথা থাকলেও ফতুল্লা থানা পুলিশ ফাজিলপুর মাঠে ইফতারের জন্য প্যান্ডেলের কাজ বন্ধ করে দিয়ে ডেকোরেটর কর্মীদের বের করে দিয়ে সেখানে পুলিশ প্রহরা বসায়। এরপর সোনারগাঁ হওয়ার কথা সারাদিন গুঞ্জন শুনা গেলেও অবশেষে ঢাকায় এই প্রোগ্রাম ঢাকায় হবে জানিয়েছেন যুবদলের বেশ কিছু নেতৃবৃন্দ। যার পরিপ্রেক্ষিতে আবার অনেক নেতাকর্মীরা বলছে, শামীম ওসমানের গর্জনে ঢাকার বিভাগীয় ইফতার মাহফিল প্রোগ্রাম নারায়ণগঞ্জ না করে ঢাকায় করবেন।
এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন