জামপুর ইউনিয়নের অসহায় দুস্থ জনসাধারণের মাঝে দীপের নগদ অর্থ প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১০:০৬ পিএম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে নগদ অর্থ প্রদান করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান আক্তারুজ্জামান জামান সহ-সভাপতি জামপুর ইউনিয়ন কৃষকলীগ, দেওয়ান মনিরুজ্জামান ভুটু জামপুর ইউনিয়ন আওয়ামী লীগে নেতা, আওয়ামী লীগ নেতা দেওয়ান হারুন, আঃ করিম এবং ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


