আমি আপনাদের খাদেম হিসেবে খেদমত করার চেষ্টা করেছি : এমপি খোকা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৪:৫৬ পিএম
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, মহান আল্লাহ পাকের ইচ্ছায় সোনারগাঁওয়ে বিগত ৯ বছর আমি আপনাদের খাদেম হিসেবে খেদমত করার চেষ্টা করেছি , আগামীতে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আবারও খেদমত করবো।
এবং সোনারগাঁওয়ে আমি হলফ করে বলতে পারি স্বাধীনতার পরে অনেককে এমপি, মন্ত্রী হয়েছে কেউ এতো বেশি উন্নয়ন করতে পারেন না আমি আপনাদের সহযোগিতায় ব্যপক উন্নয়ন করার চেষ্টা করেছি , আইনশৃঙ্খলা যে কোন সময়ের চেয়ে এখন অনেক ভালো, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিং সহ অপরাধমূলক কর্মকাণ্ডে আপনাদেরকে আরো সহযোগিতা চাই।
এবং আগের মতো সোনারগাঁওয়ে দলাদলি, মারামারি নেই , আমার সোনারগাঁওয়ের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না তারা সুখ শান্তিতে বসবাস করতে চায়, মাদকের সঙ্গে কারা জড়িত আছে আপনার এলাকায় কে মাদক ব্যবসা করে আপনি অবশ্য অবগত, আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে মাদক ব্যবসা বন্ধ করতে স্হানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন এবং তাদের সহযোগিতা করেন এভাবে সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নে জেগে উঠতে হবে তাহলে সারা সোনারগাঁওয়ে মাদক মুক্ত হবে।
এবং আমি আপনাদের সাথে আছি কোন ভয় নেই , সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ , আজকে সাদীপুর ইউনিয়নে জাতীয় পার্টি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কয়টি কমিটি কে শক্তিশালী করতে হবে সমাজের ভালো লোকজন দিয়ে সুন্দর কমিটি গঠন করতে হবে এই জাতীয় পার্টি নেতা কর্মীরা সকল অপরাধমূলক কাজের প্রতিবাদ করবে বিগত ৯ বছরের উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতায় ব্যপক উন্নয়ন হয়েছে আরো বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ তার জন্য দোয়া করবেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সহ সভাপতি জাতীয় আলহাজ্ব এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবুল হাসেম, সদস্য সচিব নুর হোসেন মেম্বার।
এবং জাতীয় মহিলা পার্টি সোনারগাঁও উপজেলা আহবায়ক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আবুল কাসেম মেম্বার, হামিদ মেম্বার, নাসরিন আক্তার পান্না, রমজান মেম্বার, মাইন উদ্দিন মেম্বার, মাসুম মোল্লা মেম্বার, আলী আকবর মেম্বার, সহ নেতৃবৃন্দ। এন.হুসেইন/জেসি


