Logo
Logo
×

রাজনীতি

যুবদলের ইফতারে অঘটন ঘটলে নাম দিতো আমার : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ পিএম

যুবদলের ইফতারে অঘটন ঘটলে নাম দিতো আমার : শামীম ওসমান
Swapno

 

 

# জাকিরকে আমি খুব ছোট থেকে চিনি, ভদ্র একটি ছেলে ছিল

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, একটি ইউনিয়নের ইফতার মাহফিলে বিশাল মানুষের আয়োজন হয়, অথচ ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছেল নারায়ণগঞ্জ জেলা এনায়েতনগর ইনিয়নের একটি চিপায়। নারায়ণগঞ্জের একজন সাবেক এমপিকে ইঙ্গিত করে বলছিলেন, সেই মাহফিলে অঘটন ঘটিয়ে নেতাকর্মীদের আহত আর নিহত করা হতো আর নাম দেওয়া হতো শামীম ওসমান ও সরকারের উপর।

 

গতকাল নারায়ণগঞ্জের দেলপাড়ার একটি কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে এই কথা বলেন। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর আয়োজনে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে শামীম ওসমান জানান, এর আগেও ওই সাবেক সংসদ সদস্য এই কাজ করেছেন। বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে একজন টোকাই দিয়ে হত্যার চেষ্টা করিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদ আর তদন্তে সেই সাবেক সংসদ সদস্যের পুত্রসহ ৭ জনের নাম উঠে এসেছে। সেদিন যদি মামুন মাহমুদ মারা যেতেন, তাহলেও আমার নাম দেওয়া হতো।

 

শামীম ওসমান বলেন, আমাদের একটা, দুইটা কিংবা তিনটা না। আমাদের ১৭ জন মানুষকে এই এমপির হাতে মারা হয়েছে। শুধু আমাদেরই না, বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলমকেও তিনি মারিয়েছেন। আমি সেই নেতাকে বলবো, এ গুলো রাজনীতি না। জাকির খান গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে শামীম ওসমান বলেন, জাকিরকে আমি খুব ছোট থেকে চিনি, ভদ্র একটি ছেলে ছিল। সেই জাকিরকে দিয়ে নানা অপকর্ম করিয়েছেন তিনি। বিএনপির আমল থেকেই জাকির খান পলাতক ছিল, বিভিন্ন প্রলোভনে কিছু দিন আগে ঢাকায় আনা হয়। এরপর জাকির খানের কিছু লোককে উস্কে দিয়ে নারায়ণগঞ্জের পুলিশের উপর হামলা করানো হয়। একজন ছেলে সেই সংঘর্ষে মারা যায়। এই ঘটনায় নিজেদের বাঁচাতে আবার তারাই প্রশাসনকে তথ্য দিয়ে জাকির খানকে গ্রেপ্তার করায়।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন