Logo
Logo
×

রাজনীতি

প্রথমে নিষিদ্ধ পল্লী সন্তান পরে ভালো ছেলে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৬:১৪ পিএম

প্রথমে নিষিদ্ধ পল্লী সন্তান পরে ভালো ছেলে
Swapno

 

# জাকির খানকে নিয়ে সুর পাল্টিয়ে বক্তব্যে রাখলেন শামীম ওসমান

 

 

নারায়ণগঞ্জ শহরের আলোচিত ও সমালোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে উদ্দেশ্য করে আবারো বক্তব্যে রাখলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একে এম শামীম ওসমান। বিগত দিনে জাকির খানকে নিয়ে তিনি যে ধরনের জালাময়ী বক্তব্যে রেখেছেন। এখন এবার তিনি তার সুর পরিবর্তন করেছেন।

 

বিগত দিনে তিনি জাকির খানকে সন্ত্রাসী ও নিষিদ্ধ পল্লী সন্তান বলেই আখ্যা দিয়ে যেতেন কিন্তু এবার তিনি বিএনপির জাকির খানকে নিয়ে আরেক বয়া রাখলেন। তিনি বললেন, জাকির খান বেয়াদব ছিলেন না, বিএনপির সময়েই তাকে হত্যার চেষ্টা হয়েছিল। বিএনপির একটি গ্রুপ তাকে লেলিয়ে দেশে এনে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তার এই বক্তব্যে মাধ্যমে বিএনপির রাজনীতি আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সকলেই ভাবতে পারছে না। জাকির খানকে নিয়ে কিভাবে শামীম ওসমান প্রজিটিভ হয়ে গেলেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়ে ছিলেন জাকির খান। তখন র‌্যাবের বিফ্রিংয়ে এই জাকির খানকে শীর্ষ সন্ত্রাসী হিসেবেই আখ্যায়িত করা হয়। এরই মধ্যে বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকারের ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা সাক্ষী শুনানী চলছে। তবে এবার জাকির খান প্রসঙ্গে গতকাল (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার বীরকুঞ্জ পার্টি সেন্টারে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়নের এক ইফতার মাহফিলে বক্তব্যেকালে আওয়ামী লীগ এমপি শামীম ওসমান তিনি বলেছেন, হঠাৎ করে নারায়ণগঞ্জকে অস্থিতিশীলকরে দেওয়া হলো।

 

একটা মানুষ ১২ থেকে ১৩ বছর ছিল না চুপচাপ ছিল, দলের কোন খোঁজ খবর রাখছিল না। আমি প্রতিটি দলের ত্যাগী নেতাদের সম্মান করি সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর আওয়ামী লীগ হোক। এই লোকটা নারায়ণগঞ্জে আসার পর থেকেই  অস্থির রাজনীতি শুরু হয়ে গেল। একটা ছেলে নাম বলা উচিত না আমি তাকে ছোট থেকে দেখেছি বেয়াদব ছিল না, ভালো রোক ছিল। জাকির নাম সবাই তাকে জাকির খান বলে। বিএনপি আসার আগে অনেক কিছু করলো। ছেলেটা দেশের বাহিরে ছিল। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে আনা হলো। নারায়ণগঞ্জে বিএনপির প্রথম প্রোগ্রামে তার লোকজনদের ব্যবহার করা হলো।

 

পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটলো। এখানে একজন মারা গেল। যে মারা গেল তার মায়ের বুক খালি হয়ে গেল। তোমার লাভ হলো কি? লাভের মধ্যে লাভ হলো জাকির খান বিএনপির আমল থেকেই পলাতক। তখন থেকেই তাকে মারার চেষ্টা করা হয়েছিল। যারা তাকে এনেছে তারা নিজেদেরর রক্ষা করতেই জাকির খান কোথায় আছে খবরটা দিল যে এটা আমরা করি নাই। ওই জাকির খানের উপর দোষ চাপিয়ে দেওয়া হলো। পরে তাকে পুলিশ ঢাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করলো এখন জেলাখানায় আছে।

 

এর আগে গত ১৭ মার্চ সিদ্ধিরগঞ্জে লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী, নবীন বরণ ও সাংস্কৃতিক প্রধান অতিথির বক্তব্য কালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান বলেছিলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লী উঠিয়ে দিয়েছিলাম। তখন জাকির খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেই নিষিদ্ধ পল্লীর নিষিদ্ধ সন্তান বিএনপি নেতা তৈমূর আলমের ছোট ভাইকে হত্যা করেছিল। যার পরিপ্রেক্ষিতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন