Logo
Logo
×

রাজনীতি

পিরোজপুর ইউনিয়নের অসহায় দু্স্থদের মাঝে দীপের ঈদ সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:১৮ পিএম

পিরোজপুর ইউনিয়নের অসহায় দু্স্থদের মাঝে দীপের ঈদ সামগ্রী বিতরণ
Swapno


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়নের ঝাউচার এলাকায় শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়নের ঝাউচার এলাকায় ১শত অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।


এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিকলীগের নেতা জিয়াউল, বাবুল, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন,৬নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা নজরুল, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা শাহ জালাল, আলী হোসেন, সাজেল হোসেন, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সেলিম প্রমুখ। এছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন