পিরোজপুর ইউনিয়নে তিন হাজার পরিবারে ইঞ্জি মাসুমের ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজ মাঠ প্রঙ্গনে ৩ হাজার অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ঘটিকায় মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজের নিউ টাউন এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃত্বে সোনারগাঁ থানা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে ঈদ সামগ্রী বিতরণ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। ঈদ সামগ্রী বিতরণ কালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল ইফতার পার্টি করা যাবে না জনগণের পাশে দাঁড়াতে হবে সে উদ্যোগে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আমি আমার পিরোজপুর ইউনিয়ন থেকে সাধারণ অসহায় দুস্থ মানুষের ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করলাম। পর্যায়ক্রমে সোনারগাঁ থানার প্রতিটি ইউনিয়নে এই ঈদ সামগ্রী বিতরণ হবে। আমরা প্রধানমন্ত্রীর এই নির্দেশ আমরা সকলে অক্ষরে অক্ষরে পালন করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই উনি যেভাবে দেশকে এই কঠিন সময়ে পরিচালনা করছেন আমরাও সকলে উনার কর্মী হিসেবে অক্ষরে অক্ষরে পালন করব।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক উল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ও আরিফ আহম্মেদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, ইউপি সদস্য সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রধান, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ কবির হোসেন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ ও আলম চাঁনসহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


