Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপুকে হুমকি দিলেন মুকুল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৮:২৬ পিএম

সাখাওয়াত-টিপুকে হুমকি দিলেন মুকুল
Swapno

 

# ওরা যেখানেই যায় সেখানেই আমার বদনাম করে

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। কমিটিতে দুই বলয়ের রাজত্ব থাকায় নিয়মিতই তাদের নিজেদের মধ্যে দেখা মিলে পাল্টাপাল্টির নয়া নয়া চিত্র। যা বিগত দিনে মহানগর বিএনপির কমিটিতে দেখা গেলে ও অনেক কম। কিন্তু নতুন কমিটি গঠনের পর মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে পরে। তারপর থেকে তারা নিজেরা নিজেরাই পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে মহানগর বিএনপিকে অসন্তোষ করে রেখেছে। আর তাদের তাদের ধরনের কর্মকান্ডে তাদের থেকে বিশ্বাস ও উঠে যাচ্ছে সাধারণ জনগনের।

 

জানা গেছে, কমিটি গঠনের দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এই সংগঠনটি নিয়ে এখনো ভাবছে  না দলটির হাইকমান্ড। যার কারণে সংগঠনটিতে ধীরে ধীরে নানা কোন্দলে জড়িয়ে পরছে। তৃণমূলের নেতাকর্মীরা বলছে, মহানগর বিএনপির এই বক্তব্যেযুদ্ধ শেষ হওয়া অনেকটাই জরুরী তা না হলে নারায়ণগঞ্জের বিগত দিনের বিএনপির শহর রাজনীতে হিসেবে এই মহানগরের বিশৃঙ্খলা আরো বৃদ্ধি যাবে।

 

দলীয় সূত্রে জানা যায়, মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব তাদের বিভিন্ন রাজনৈতিক পোগ্রামে বিদ্রোহী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যে কোনো মূল্যে তারা বিএনপিকে দালাল মুক্ত করবে। কোনো নৌকা মার্কা লাঙ্গল মার্কার গোলামী করবো না। যারা বিএনপিতে থেকে সরকারি দলের দালালি করবেন তাদের বিএনপিতে হবে না। তাদের এই বক্তব্যের জবাব হিসেবে গত রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দেওভোগ জান্নান কনভেনশন সেন্টারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল।

 

প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে উদ্দেশ্য করে মুকুল বলেন, ‘আমাদের মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বলেন আমি নাকি কার নাম বিক্রি করে খাই। ওদের তো এই দেশে নাম বিক্রি করার মত কেউ নেই। আমার বাবার নাম আমি বলতে না পারলে কিসের সন্তান হলাম। আমার বাবার নাম কি আমি বলতে পারবো না। ওরা বলে রাজনৈতিক পরিবারের অবসান ঘটলো। তাহলে তারেক রহমান কিভাবে রাজনীতির দায়িত্বে জিয়াউর রহমানের পুত্র হিসেবেই তো দলের দায়িত্ব নিয়েছে।

 

আর সেই পারিবারিক সম্পর্ককে অস্বীকার করতে চায় আহবায়ক সাহেব, মুখ সামলে কথা বলবেন। ওরা যেখানেই যায় সেখানেই আমার বদনাম করে। আমার বদনাম করে কিছুই করতে পারবে না। আমি জনগণের সাথে সম্পৃক্ত আছি। আমি অন্য কোন দলের দালালি করি নাই। আমার পরিবারের পরিচয় আছে। আমি সেই পরিচয় বহন করে চলি। আমার যখন এমপির কাছে যেতে হয়েছে তখন আমি উপজেলা চেয়ারম্যান। আমার কাজের জন্য আমি গিয়েছি।

 

আমার নেত্রী ঢাকা বিভাগের সব জনপ্রতিনিধি ডেকেছিলেন। সেখানে আমাকে বলেছেন দেশের জন্য, জনগণের জন্য কাজ করে যাবেন।তিনি আরও বলেন, ‘জাকির আমার ছোট ভাই। এই পরিবারের সাথে আমার ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। আমি জাকির খানের মুক্তি চাই ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেন। তাদের পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দরা অনেকটাই ঝিমিয়ে পরছে। তাদের দাবি সকল কোন্দাল ভেঙ্গে সকলে একত্রিত হয়ে রাজপথে সরব থাকলে আগামীতে মহানগর বিএনপি গর্জনের সাথে রাজপথে সরব থাকতে পারবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন