না.গঞ্জবাসীর জন্য দোয়া চাইলেন : জুয়েল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:১২ পিএম
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ছাত্রনেতা জুয়েল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শ দিয়েছেন ইফতার পার্টি পরিবর্তে মানুষদের সাহায্য সহযোগিতা করতে। তার নিদের্শনা মোতাবেক এমপি শামীম ওসমানের সহযোগিতায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি ওয়ার্ডে ইফতার পার্টি বদলে মানুষের পাশে দাড়িয়েছি।
প্রচন্ড রৌদ্র থাকায় আমরা ঘরে ঘরে মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমরা মানুষের পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করি। মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। আমি ভাল বক্তা না। আমি সত্য কথাটাই বলি, আলোচনা করি। আমরা কিছু ঈদ সামগ্রী নিয়ে এসেছি। আপনারা অনেকেই আওয়ামী লীগ করেন কেউ কেউ করেন না। সমর্থন করার স্বাধীনতা সবার আছে।
আমার মা বলে মানুষের জন্য কাজ করতে। আমি মানুষের জন্যেই কাজ করি। বিত্তবানদের প্রতি আমাদের আহবান থাকবে, আপনারা মানুষের পাশে দাড়ান। তিনি আরও বলেন, অনেকে বলে অন্যান্য সংগঠন আছে তারা মানুষের জন্য কাজ করে না আমি সেই রাজনীতিতে বিশ্বাসী না। আমরা সেই রাজনৈতিক শিক্ষা পেয়েছি। একেএম শামীম ওসমানের শিক্ষা।
শীতের সময় বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা কম্বল দিয়েছি রোজার আগে খাদ্য সামগ্রী দিয়েছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ আমরা ঈদ সামগ্রী দিতে এসেছি। আমরা দান করি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আমরা যেটা খেতে পারবো না সেটা মানুষকে দেই না। আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের জন্য দোয়া করবেন, তারা যেন ভাল থাকেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শহরের উত্তর চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় এমপি শামীম ওসমানের সহযোগিতায় দুই শতাধিক অসহায়দের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক সহ-সভাপতি মানিক শেখ, সাবেক দপ্তর সম্পাদক ইমরার“ল রশিদ, সাবেক সমাজ কল্যান সম্পাদক এস আলম রাসেল, সাবেক কার্যকরি সদস্য নাদিম শেখ, রাকিবুল হাসান সুমন, আফজাল হোসেন, আবুল হোসেন প্রমুখ। এন.হুসেইন/জেসি


