মোগরাপাড়া ইউনিয়নের জনসাধারণের মাঝে দীপের ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১১:০৯ পিএম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের পক্ষ থেকে মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় পাঁচ শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে সামগ্রী বিতরণ করেন।
বুধবার(১৯ এপ্রিল) দুপুর ১১টায় মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের প্রধান কার্যালয়ে ৫শত অসহায় দুস্থ জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণকালে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ বক্তব্যে বলেন, আমি আমার পক্ষ থেকে শুধু এই বছর নয় প্রতি বছরই চেষ্টা করি সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষকে সহযোগীতা করার জন্য। যেহেতুৃ আমার বাবা সোনারগাঁয়ের সংসদ সদস্য ছিলেন মানুষের জন্য কাজ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকে হিসেবে দায়িত্ব পালন করেছেন। যার কারণে আমার দায়িত্বর মধ্যে চলে এসেছে সোনারগাঁয়ের সাধারণ মানুষের জন্য কিছু করা। তাই বলতে চাই রাজনীতি মূল কথা নয় হয়ত অনেকে মনে করতে পারেন সামনে নির্বাচনকে সামনে রেখে সে উপলক্ষ্যে করি আসলে তা নয়। যখন সারা বাংলাদেশে করোনা ভাইরাস ছিল যখন সোনারগাঁয়ে কোন নেতাকে মাঠে দেখা যায়নি তখন তারা কোয়ারেন্টাইনে আবদ্ধ ছিল। তখন কিন্তু আমি প্রথম সোনারগাঁয়ে মাস্ক হেন্ড সেনিটাইজার নিয়ে চৌরাস্তায় নেমেছিলাম। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের সহযোগীতা করা এর পিছনে যদি অন্য কোন কারণ থাকত সেটা আমি করতাম না। এটা আপনারা অন্য ভাবে নিবেন না এটা আমি সবসময় করি ভবিষ্যৎতে আরো বৃহৎ পরিসরে করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেনও আমার বাবার জন্য দোয়া করবেন। তবে আমার বাবার অনুউপস্থিতে আমার মাথার ছাঁয়া হয়ে দাঁড়িয়েছে সোনারগাঁয়ের মানুষ আর এই সোনারগাঁয়ের মানুষ তাদের ভালবাসা দিয়ে আগলে রেখেছেন। যারা আমাকে বাবার অবর্তমানে এত বছর আমাকে আগলে রেখেছেন তাদের পিছনে দাঁড়াব এটাই স্বাভাবিক।তিনি আরো বলেন, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সম্মেলন হয়েছে সেপ্টেম্বর মাসে সম্মেলন থেকে নির্দেশনা ছিল সংক্ষিপ্ত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার। কিন্তু আজকে ৭মাস অতিবাহিত হওয়ার পরও এই কমিটি কিন্তু হচ্ছে না। কমিটি যখনই হোক আমি জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর একটি আবেদন জানাই এই কমিটিতে পদ বাণিজ্যের সুযোগে কেউ যেন থানা আওয়ামীলীগের কমিটিতে প্রবেশ করতে না পারে। এছাড়া যারা আওয়ামীলীগকে বুকে ধারণ করে তারাই যেন কমিটিতে আসতে পারে কোন হাইব্রিড যেন দলে অনুবেশ করতে না পারে এটা আপনার কাছে দাবি রইল। আর এখানে অনেকেই চেষ্টা করে সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতিতে অপকৌশল প্রয়োগ করে দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এছাড়া আরো একটি বিষয় অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহে রমজানের প্রথমে একটি নির্দেশ দিয়েছিলেন সারা বাংলাদেশে কোন ইফতার পার্টির প্রয়োজন নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনসাধারণের কষ্ট হচ্ছে জনসাধারণের দুঃখ দূরদশা লাঘবের জন্য আমাদের নেত্রী জনসাধারণের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেলেন। তবে সোনারগাঁয়ের অনেক বাঘা বাঘা নেতা থাকা সত্ত্বেও রমজান মাস অতিবাহিত হয়ে গেলেও একটা প্যাকেট ২৫০ গ্রাম মুড়ি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখি নাই। তাই আমি আহ্বান জানাব তাদের প্রতি আগামী যে কয়েকদিন আছে ঈদ পর্যন্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সোনারগাঁয়ে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় টাইটেল অনেক বড় বড় নাম সোনারগাঁয়ে সবই নাকি তার কন্ট্রোলে চলে তিনি নাকি হেমিলিওনের বাঁশিওয়ালা এই বাশিঁ আর বাঁচবে না সাধারণ মানুষের পাশে না দাঁড়ালে। উক্ত অনুষ্ঠানে এরফান হোসেন দীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এছাড়া ঈদ সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, মানিক মিয়া সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড মোগারাপাড়া ইউনিয়ন, মুজিবুর রহমান সাবেক মেম্বার ৪ নং ওয়ার্ড মোগারাপাড়া ইউনিয়ন, সালে মুসা সাবেক নাম্বার ৫ নং ওয়ার্ড মোগারাপাড়া ইউনিয়ন, হাজী আনোয়ার হোসেন সাবেক মেম্বার ৬ নং ওয়ার্ড মোগারাপাড়া ইউনিয়ন, তাহের আলী সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ড মোগারাপাড়া ইউনিয়ন, আব্দুল হক সাবেক নাম্বার ৮ নং ওয়ার্ড মোগারাপাড়া ইউনিয়ন, সাবিনা আক্তার সাবেক সংরক্ষিত মেম্বার ১,২,৩, মোগারাপাড়া ইউনিয়ন, জেসমিন আক্তার সংরক্ষিত মেম্বার ৪,৫,৬ মোগারাপাড়া ইউনিয়ন, শাহনাজ বেগম সংরক্ষিত মেম্বার ৭,৮,৯ মোগারাপাড়া ইউনিয়ন।


