Logo
Logo
×

রাজনীতি

শাহজামাল খোকনের নেতৃত্বে জেলা কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ১০:৪৩ পিএম

শাহজামাল খোকনের নেতৃত্বে জেলা কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Swapno


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহজামাল খোকনের নেতৃত্বে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

গতকাল বুধবার (১৯এপ্রিল) সকাল ১১টায় ২নং রেল গেইটস্থল জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো.সিরাজ মোল্লা, করিম আহমেদ, মো.সিরাজ মোল্লা, হাজী মো.সেলিম, শরীফুল হক, মো.ইউসুফ মিয়া, মাসুদ রানা, আরাফাত আলী, সদস্য মো.এ.বি.এম কামরুজ্জামান।

 

 

উল্লেখ্য, গত ১০এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবে নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এড.ওয়াজেদ আলী খোকন’কে আহবায়ক ও শাহজামাল খোকনকে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন