সোনারগাঁ উপজেলা পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১০:৪৭ পিএম
সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় পুলিশের বাঁধা উপেক্ষা করে সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফি মেম্বার, সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদারসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে সোনারগাঁ উপজেলা, পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় পুলিশের বাঁধা উপেক্ষা করেই সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন সোনারগাঁ উপজেলা, পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ্ জালাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, যুগ্ম আহ্বায়ক সিফাত আদনান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সোনারগাঁও ডিগ্রি কলেজের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া,ও সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনি, ফজলে রিমন ভূঁইয়া,আসাদ,কবির হোসেন,আশিকুর রহমান আকাশ,ইউনুস গাজী,সিয়াম মিয়া,জুনায়েদ মোল্লা,সজিব বাসার,শরিফ হোসেন,সামিম মিয়া,আমিনুল ইসলাম,সহ বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


