১৮নং ওয়ার্ডে বিএনপির নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আল আরিফ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:৫০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির অন্তর্গত নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির ৬ সদস্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়। গত শুক্রবার (২১ এপ্রিল) নাসিক ১৮নং ওয়ার্ড শীতলক্ষ্যা এলাকায় আরমান কমিউনিটি সেন্টারে ১৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
মো. শাহজালাল সরদারের সভাপতিত্বে ও আল আরিফ এর সঞ্চালনায় ইফাতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব এড.এইচ.এম আনোয়ার প্রধান। সম্মেলন শেষে মো.শাহজালাল সরদার’কে সভাপতি ও আল আরিফ’কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আর ইউসুফ খান টিপু।
এতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন এড.নুরুর কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন। নাসিক ১৮নং ওয়ার্ডে আল আরিফ’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সদর থানা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন ১৮নং ওয়ার্ডে তৃনমূল নেতাকর্মীরা।
এ বিষয়ে ১৮নং ওয়ার্ডে নেতাকর্মীরা জানান, আল-আরিফ একজন যোগ্য নেতৃত্বদান কারি। তার হাত ধরেই আগামীতে এই ১৮নং ওয়ার্ড বিএনপি আরও শক্তিশালী হবে। আল-আরিফ ছাত্রদল থেকে উঠে এসে পরবর্তীতে যুবদল ও গত কমিটিতে ১৮নং ওয়ার্ড বিএনপিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার নব গঠিত কমিটিতে আল আরিফকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এন.হুসেইন/জেসি


