Logo
Logo
×

রাজনীতি

রাজপথে শক্তি প্রয়োগ করবে বিএনপি-আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৬:৪২ পিএম

রাজপথে শক্তি প্রয়োগ করবে বিএনপি-আ.লীগ
Swapno


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ গরম করে যাচ্ছে আওয়ামী লীগ-বিএনপি। আন্দোলনের মাধ্যমে বিএনপি চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় থাকার জন্য বিএনপির আন্দোলনকে দমানোর জন্য যার কারণে বিএনপির সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচির সাথে তাল মিলিয়ে পাল্টা কর্মসূচি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

 

 

তাদের পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। রমজান মাসে ও তাদের দুই দলের কর্মসূচি চলমান রাখতে দেখা গেছে। যা কারণে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা ছিল। কিন্তু উভয় নেতাকর্মীদের দাবি ছিল ঈদের পর রাজপথে ব্যাপক ভূমিকা পালন করবে তারা। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের দাবি, এবার নির্বাচনকে ঘিরে চূড়ান্তভাবে রাজপথে থাকবে আওয়ামী- বিএনপি।

 

 

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মসূচি ও দলীয় কর্মকাণ্ডে থাকলেও আন্দোলনের মাঠে বিরোধীরা না থাকায় অনেকটাই ঝিমিয়ে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিবসভিত্তিক কর্মসূচি আর দলের সম্মেলন ছাড়া কোনো দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ মাঠের কর্মসূচিতে চুপ ছিলেন দলটির নেতা-কর্মীরা।

 

 

কিন্তু সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বিএনপি মাঠের কর্মসূচিতে সরব হওয়ার পরই তাদের সাথে পাল্টাপাল্টিভাবে মাঠে থাকছে ক্ষমতাসীনদল আওয়ামী লীগ। গত ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ক্ষমতাসীন দলের অভ্যন্তরে। এতেই নড়েচড়ে বসে ক্ষমতাসীন দলটি।

 

 

দলের জাতীয় সম্মেলন ঘিরে জেলা-উপজেলা সম্মেলনের ব্যস্ততার মধ্যেই নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে ছিল দলটি। বিএনপির সমাবেশের আগেই নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করে তারা এ ছাড়া ও ১০ ডিসেম্বরে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

 

 

জানা গেছে, ১০ ডিসেম্বরের কর্মসূচি থেকে বিএনপিকে যে ১০ দফা দাবি বাস্তাবায়নের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেটাকে তারা দফায় দফায় বিভিন্ন কৌশলের মাধ্যমে পালন করে আসছে আর তাদের সকল কর্মসূচির পরিপ্রেক্ষিতে পাল্টা কর্মসূচির মাধ্যমে রাজপথে ছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

 

 

এই পবিত্র সংযমের মাসে বিএনপি রাজপথে দফায় দফায় ইফতার পার্টি ও রাজপথের কর্মসূচি দিয়ে মাঠ অনেকটাই গরম করে রেখেছিলেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা রমজানে অনেকটাই ঝিমিয়ে রাজনীতি পালন করতে দেখা গেছে। কিন্তু সবশেষে দুই দলের নেতা-কর্মীদের দাবি ছিল, ঈদের পর শক্তি নিয়ে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করবে তারা।

 

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই বছরকে নির্বাচনী প্রচারনার বছর হিসেবে ঘোষণা করেছে। অপর দিকে প্রধান বিরোধী দল বিএনপি ও দফায় দফায় কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের অনেকটাই উজ্জ্বীবিত করে ফেলেছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাদের দাবি, বিএনপি তাদের সকল কর্মসূচিতে ধ্বংসাত্মক আশঙ্কার।

 

 

সেই আশঙ্কা বছরের মাঝামাঝি হওয়ার সুযোগ বেশি। বিএনপি ধারাবাহিক কর্মসূচিতে থাকার কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। বছরের মাঝামাঝি ধীরগতি অনুসরণ করে নির্বাচন ঘনিয়ে আসতে আসতে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান কর্মসূচিতে চলে যেতে পারে বিএনপি। সেখানে বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আশঙ্কাও থাকে।

 

 

সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ না দেয়ার জন্যই তাদের নৈরাজ্যে ভাঙতে মাঠে থাকবে আওয়ামী লীগ। অপর বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে বিএনপি ও বিরোধী মতকে সহ্য করতে পারছে না। বড় রাজনৈতিক দল হিসেবে গত ১৫ বছরে তাদের বড় কোনো কর্মসূচি নেই।

 

 

শুধু বিরোধী মতকে চাপের মুখে রাখতে ও রাজনৈতিক পরিস্থিতিকে উসকে দিতে নানা চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ দলটির নেতাদের। কিন্তু এই চূড়ান্ত আন্দোলনের বছরে আন্দোলণ সংগ্রাম করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সকল দিক মিলিয়ে দেশের দুই বড় দলই এবার রাজপথে ব্যাপক ভূমিকা পালন করবে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন