Logo
Logo
×

রাজনীতি

জেলা আ.লীগের খসড়া কমিটি জমা পড়েছে কেন্দ্রে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৬:৩৮ পিএম

জেলা আ.লীগের খসড়া কমিটি জমা পড়েছে কেন্দ্রে
Swapno

 

# কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক যেকোন সময় প্রকাশিত হবে পূর্ণাঙ্গ কমিটি

 

 

দুই যুগেরও অধিক সময় পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নেতৃত্ব নিয়ে বহু নাটকীয়তা থাকলেও শেষতক পূর্বের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহাল রেখেই জেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। জেলা আওয়ামীলীগের নেতৃত্ব প্রদানের সময় নির্দেশনা ছিল দ্রুত সময়ের মধ্যে খসড়া কমিটি গঠনের কিন্তু দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর খসড়া কমিটি গঠন হলেও জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়হীনতার কারণে দুজনই পৃথকভাবে খসড়া কমিটি গঠন করেন। তবে শেষতক সভাপতি এবং সাধারণ সম্পাদকের পৃথক পৃথক খসড়া কমিটি কেন্দ্রে জমা পড়লেও যাচাই বাছাই শেষে যেকোন মুহুর্তে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি প্রকাশিত হতে পারে।

 

দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ অক্টোবর সম্মলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। সম্মেলনে পূর্বের কমিটির সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলকে বহাল রেখেই জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়। তবে কমিটি ঘোষণার পর পরই জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলয়গত রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় দলীয় কার্যক্রমে বিভক্ত হয়ে পড়েন। যার ফলশ্রুতিতে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ করার ক্ষেত্রেও দেখা দেয় সিদ্ধান্তহীনতা। এছাড়া বলয়গত রাজনীতির কারণে জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে খসড়া কমিটি করতে গিয়ে জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক পৃথক ভাবে খসড়া কমিটি গঠন করেন।

 

কারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই নারায়ণগঞ্জের প্রচীনতম দুই বলয় উত্তর দক্ষিণ বলয়ে বিভক্ত হয়ে থাকায় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের পছন্দের বলয়ের নেতাদের প্রধান্য দিতেই পৃথক ভাবে খসড়া কমিটি করেছেন। এতে করে সমন্বয়হীনতার কারণে পছন্দের নেতাদের দ্বারা খসড়া কমিটি গঠন করতে গিয়ে দীর্ঘসময় অতিক্রম করার পরও খসড়া কমিটি কেন্দ্রে জমা দিতে পারেনি। তবে রমজান মাসে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার প্রসঙ্গে আশার বানী শোনান তিনি বলেন, আমি কেন্দ্রে খসড়া তালিকা জমা দিয়েছি। নবীন প্রবীনের সমন্বয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন হবে। যোগ্য লোকদেরই পূর্নাঙ্গ কমিটিতে আনার জন্য কাজ করছি। যেন দল উপকৃত হয় এবং শক্তিশালী হয়।

 

এছাড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলও জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করার প্রসঙ্গে বলেন, আমাদের পূর্ণাঙ্গ কমিটি জমা হয়ে গেছে কেন্দ্রে। এখন কেন্দ্রের বিষয় কখন কেন্দ্রে থেকে কমিটি অনুমোদন দিবে। এতে করে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা অনুমেয় করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি আসতে পরে বলে অনুমেয় করছেন । কারণ ইতিমধ্যেই জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পৃথক পৃথক ভাবে গঠিত খসড়া কমিটি কেন্দ্রে জমা দিয়েছেন। যার কারণে যেকোন সময় কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক যাচাই বাছাই শেষে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন