Logo
Logo
×

রাজনীতি

জেলা মৎস্যজীবী দল একপেশে কমিটি বাতিল চেয়ে বিবৃতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পিএম

জেলা মৎস্যজীবী দল একপেশে কমিটি বাতিল চেয়ে বিবৃতি
Swapno


সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মৎস্যজীবী দল ঘোষণার সাথে সাথে স্থগিত করে কেন্দ্রিয় আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম। যা আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটি থানা, উপজেলা ও পৌর না কাটতেই পত্রিকার মাধ্যমে জানতে পারলাম গত ২৪/০৩/২০২৩ইং তারিখে কেন্দ্রিয় আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও কমিটি দীর্ঘ সাড়ে তিন বছর রাজপথে মামলা হামলা, জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলন করে আসছি।

 

 

কিন্তু ঈদের রেশ কাটতে সদস্য সচিব আব্দুর রহিমকে ভুল বুঝিয়ে একটি কুচক্রীমহল ৩১ সদস্য বিশিষ্ট কমিটি স্বাক্ষর করায়; যার ২৫ জন সদস্যই ফতুল্লা থানার বাসিন্দা। বাকী ৯টি ইউনিটের মাত্র ৬জনকে ঐ তথাকথিত কমিটিতে সদস্য করা হয়। উক্ত তথাকথিত কমিটির সভাপতির জেলার মৎস্যজীবী দল সম্পর্কে রাজনৈতিক কোন ধারণা নেই। সাধারণ সম্পাদক, সে অরাজনৈতিক ব্যক্তি মানব পাচারকারী ও আন্তর্জাতিক সোনা ও ডলার পাচারকারীদের সক্রিয় সদস্য যা তার পাসপোর্ট দেখলে সনাক্ত করা সম্ভব হবে। 

 

 

তাছাড়া তথাকথিত কমিটির ১নং সদস্য শাহআলম একাই মৎস্যজীবী দলের ৪টি পদ দখল করেছে; তাছাড়া অন্যান্য সম্পাদকমন্ডলী ও সদস্যগণ মৎস্যজীবী দলের সাথে কখনোই সম্পৃক্ত ছিলনা। যাদের ওয়ার্ড সাংগঠনিক যোগ্যতা নাই তাদেরকে দেওয়া হয়েছে জেলার গুরুত্বপূর্ণ পদে।

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিক ক্ষেত্রে ঢাকার পার্শ্ববর্তী হওয়াতে একটি গুরুত্বপূর্ণ জেলা, তাই মৎস্যজীবী দলকে কুচক্রীমহলকে রক্ষার জন্য সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপির মহাসচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক, মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট আবেদন অনতিবিলম্বে এই তথাকথিত সাময়িক স্থগিত কমিটি বাতিল করার জন্য অনুরোধ ও যথাযথ হস্তক্ষেপ কামনা করে বিবৃতি প্রদান করা হয়েছে।

 

 

বিবৃতি কারীরা হলেন, বন্দর উপজেলা মৎসজীবী দলের সভাপতি মো. মোশারফ, বন্দর উপজেলা মৎসজীবী  দলের সাধারন সম্পাদক লিয়ন খান, সোনারগাও উপজেলা মৎসজীবী  দলের আহ্বায়ক মো. সেলিম হোসেন দিপু, সোনারগাও উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব হাজি মো. কামরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা মৎসজীবী  দলের আহ্বায়ক মফিজুল ইসলাম। 

 

 

আড়াইহাজার উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব ঈসমাইল, আড়াইহাজার গোপালদী পৌরসভা মৎসজীবী দলের আহ্বায়ক ইদ্রিস আলী, আড়াইহাজার গোপালদী পৌরসভা মৎসজীবী দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, আড়াইহাজার পৌরসভা মৎসজীবী দলের আহ্বায়ক আ: করিম, ফতুল্লা থানা মৎসজীবী  দলের সভাপতি রাসেল প্রধান, ফতুল্লা থানা মৎসজীবী দলের সাধারন সম্পাদক ওমর ফারুক নাঈম খান।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন