Logo
Logo
×

রাজনীতি

নিহত যুবদল নেতা মাহাবুবের পরিবারের হাতে তারেক রহমানের ঈদ উপহার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:১৫ পিএম

নিহত যুবদল নেতা মাহাবুবের পরিবারের হাতে তারেক রহমানের ঈদ উপহার
Swapno

# ঈদ উপহার পৌঁছে দিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি

 

বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা দুপ্তাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিহত মাহবুবের পরিবারের সাথে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার মাহবুবের পরিবারের হাতে পৌঁছে দিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

 

 

গতকাল (২৮ এপ্রিল) শুক্রবার সকালে জেলা যুবদলের রনিসহ যুবদলের আরো নেতাকর্মীরা  নিহত আড়াইহাজার যুবদল নেতা মাহাবুবের বাড়িতে এই ঈদ উপহার পৌঁছে দেয়। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, মাহবুবের হত্যার বিচার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অবশ্যই করে।

 

 

আর আমরা যারা যুবদলের নেতাকর্মী আছি আমরা সকলেই মাহবুবের পরিবারের পাশে আছি আমাদের দল আছে সকলেই পাশে আছি এমনকি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু ভাই আমাদের যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সব সময় আপনাদের পাশে থাকতে।

 

 

আর নারায়ণগঞ্জের জেলা যুবদলের নেতাকর্মীকেই আপনারা সব সময় পাশে পাবেন।  এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন