# সকলেই নারায়ণগঞ্জ-৫ আসনের দিকে ঝুঁকছে
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা বর্তমান সময়ে সংগঠন নয় তারা মনোনয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের সংগঠনের কমিটিগুলো পূর্ণতা না দিয়েই সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৫ মনোনয়ন প্রত্যাশী হওয়ার আত্নপ্রকাশ ঘটিয়েছেন।
তবে জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে ইতিমধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পৃথক ভাবে কেন্দ্রে খসড়া কমিটি জমা দিয়েছেন। কিন্তু তারা সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠন নানা পরিচালনা করে যার যার স্থান থেকে মনোনয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিভেদের কারণে মহানগর ইউনিট কমিটিগুলোর সম্মেলনের পরও কমিটি গঠনে ব্যর্থ হয়েছেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়ই নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হতে যাচ্ছেন। ইতিমধ্যেই মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সক্রিয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানান দিয়েছেন। এতে করে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের বেশকয়েকজন নেতা অনুমেয় করছেন শীর্ষ নেতারা সংগঠন না গুছিয়ে মনোনয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আবু হাসনাত শহীদ বাদল। উভয়ই টানা দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃত্ব দিচ্ছেন। তবে প্রথম মেয়াদেও ছিল তাদের মত মতানৈক্য বিভেদ দ্বিতীয় মেয়াদেও তাদের দুজনের নেতৃত্বে সেটি পরিলক্ষিত হয়েছে।
যার কারণে জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে সংক্ষিপ্ত সময় দেয়া হলেও দীর্ঘসময় অতিবাহিত করে তাদের মতানৈক্যর কারণে পৃথকভাবে খসড়া কমিটি করে কেন্দ্রে জমা দিয়েছেন। এছাড়া আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মনযোগী না থেকে ইতিমধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হবার আত্মপ্রকাশ ঘটেছে।
যার কারণে তারা সংগঠন নয় এখন মনোনয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন এড. খোকন সাহা। তারা দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃত্ব দিচ্ছেন। তবে তাদের মধ্যে কখনো ঐক্যবদ্ধ থেকে একই সুরে কথা বলতে দেখা যায় আবার বিভেদে জড়িয়ে পড়তে দেখা যায়।
কিন্তু সাম্প্রতিক সময়ে মহানগর আওয়ামীলীগের ইউনিট কমিটি গঠন করতে গিয়ে আবারও তাদের বিভেদ প্রকট আকার ধারণ করেছে। তাদের বিভেদের কারণে ইউনিট কমিটিগুলো গঠনও আঁটকে যায়। এরমধ্য দিয়েই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হতে জোড়েশোড়ে আত্মপ্রকাশ ঘটিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনোনয়ন নিয়ে সেভাবে ব্যস্ত না হলেও সংগঠন গোছানোর জন্য সভাপতিকে ইঙ্গিত করে বক্তব্য রাখেন তারপরও সভাপতি থেকে সংগঠন গোছানোর বিষয়ে কোন রকম মন্তব্য পাওয়া যায়নি।
যার কারণে সাধারণ সম্পাদক খোকন সাহা চটেছেন সভাপতি আনোয়ার হোসেনের উপর কারণ তিনি সংগঠন নয় নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সেটি তিনি বন্দর থানায় ঈদ সামগ্রী বিতরণ করতে গিয়ে বক্তব্য দিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, আনোয়ার ভাই বলেন পঁচাত্তরের পর তিনি জেল খেটেছেন। পঁচাত্তরের পরে তো অনেকেই জেল খেটেছে। কে কী পেয়েছে। নেত্রী তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আপনি অনেক পেয়েছেন।
যারা পায়নি তাদের সুযোগ করে দেন। তিনি দলটিকে বিশ টুকরো করেছেন। আজ তিনি নৌকা মার্কা চান। তার দেখাদেখি অনেকেই পোস্টার লাগাচ্ছে। এছাড়া তার মাধ্যমে জানা যায় ঈদের পরই এই আসনে আওয়ামীলীগ ও শরিক দলের ২০ জন প্রার্থী নামের তালিকা আসতে যাচ্ছে। এন.হুসেইন/জেসি


