এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থান করে দিলেন দীপ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:২৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদ এর পক্ষ থেকে ২০২৩ সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের তীব্র তাপদাহে উপেক্ষা না করার জন্য বসার স্থান করে দিয়েছেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
এই ব্যাতিক্রমী উদ্যোগের চিত্রটি লক্ষ্য করা যায় মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের মাঠ প্রাঙ্গনে। সেখানে ২০২৩ সালের অংশ্রগহণ করা এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের নির্দিষ্ট কোন রকম বসার স্থান না থাকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের এক ব্যাতিক্রমী উদ্যোগের মাধ্যমে অভিভাবকদের জন্য বসার স্থান ও তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।


