সোনারগাঁ যুবদলের আহ্বায়ক স্বপনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:৩২ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১ মে) দুপুরে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানায় সোনারগাঁ থানা যুবদল। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন সোনারগাঁ উপজেলা যুবদল।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান,যুগ্ম আহবায়ক রাসেল রানা,সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলি, যুগ্ম আহবায়ক রানা,সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সদস্য হাফেজ অলি, মতিউর রহমান মতি,নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আপেল, শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা এমদাদ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবদলনেতা আওলাদ হোসেন, কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা ফয়সাল প্রধান সবুজ, সাফি, আকাশ, জাহিদ, জুয়েল শুক্কর আলী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ।


