Logo
Logo
×

রাজনীতি

কুতুবপুরে বিএনপির সম্মেলনে মাইনাস হতে পারে আহবায়ক কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৫:৫৫ পিএম

কুতুবপুরে বিএনপির সম্মেলনে মাইনাস হতে পারে আহবায়ক কমিটি
Swapno

 

# সভাপতি হতে আলোচনায় বেশ কয়েকজন

 

 

সারাদেশের ন্যায় বিএনপির রাজনীতি নিয়ে নারায়ণগঞ্জেও স্বস্থির সাথে অস্থিরতার কোন কমতি নেই। দীর্ঘ এ যুগেরও বেশি সময় ক্ষমতায় নেই বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি। আর এর মধ্যে দিয়েই সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও দীর্ঘসময় পর্যন্ত তেমন একটা সক্রিয় দেখা না গেলেও বর্তমান সময়ে যা অনেকটাই পাল্টে গেছে। বিশেষ করে নারায়ণগঞ্জে জেলা বিএনপিতে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকন দায়িত্ব পাওয়ার পর থেকেই নারায়ণগঞ্জে বিএনপির অনেকটাই প্রান ফিরে পেয়েছে।

 

বিগত সময়ের চেয়ে বর্তমানে আন্দোলন সংগ্রামে অনেকটাই সফলতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর তাদের দ্বারা নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত। শুধু তাই নয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে ইতিমধ্যে নারায়ণগঞ্জের  প্রত্যেকটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি দেওয়া হয়েছে আর এই কমিটি দেওয়ার মধ্যে দিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। আর এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে কুতুবপুর ইউনিয়ন অন্যতম যেখানে কুতুবপুর বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত।

 

জানা যায়, এই ইউনিয়নে প্রায় দেড় যুগের বেশি সময় ইউনিয়ন বিএনপির কোন কমিটি নতুন করে কমিটি ছিলো না পুরাতন কমিটি দিয়েই ঢিলেঢালা ভাবে চলতো। তবে জেলা বিএনপির নির্দেশনায় গত ১৭ ই ফেব্রুয়ারী শুক্রবার ফতুল্লা থানা বিএনপির আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব এডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে বিল্লাল হোসেনকে আহবায়ক ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কমিটি কতুতুবপুর ইউনিয়ন  বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

 

তবে জানা গেছে কুতুবপুর ইউনিয়নে এই দুজনকে আহবায়ক কমিটিতে অর্ন্তভূক্ত করায় অনেক নেতাকর্মী অসন্তোস জানিয়েছে। তবে প্রকাশ্যে কেউ বিরোধিতা না করলেও অনেই এই কমিটিকে এখনো মেনে নিতে পারেনি। আবার অনেকেই মনে করছেন হয়তোবা এইটাই শেষ সিদ্ধান্ত নয় সম্মেলনেও অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। তবে সবকিছুই নির্ভর করবে সিনিয়র নেতাকর্মীদের ওপর তারা যেই সিদ্ধান্ত দেবে সেটাই নেবে নেবে এই ইউনিয়নের ত্যাগী নেতারা।

 

জানা যায়, এই আহবায়ক কমিটি দেওয়ার আগে বিল্লাল হোসেন ছাড়াও কমিটিতে আলোচনায় ছিলেন বেশ কয়েকজন তাদের মধ্যে অন্যতম ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী শহীদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল আহমেদ, ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাতবর।

 

তবে এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক কমিটির শহীদুল্লাহ জানান, দীর্ঘসময় যাবৎ দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের দূরসময়ে দলের সকল কর্মকাণ্ডেও সক্রিয় ছিলাম এখনো আছি এবং আগামীতেও থাকবো। দলের জন্য যতটুকুই কাজ করেছি দলের স্বার্থের জন্য নিজের জন্য নয়। আর দল যদি কখনো মনে করে আমি যোগ্য তাহলে অবশ্যই মূল্যায়ন করবে আর যদি নাও করে তাহলেও দলের জন্য কাজ করে যাবো যতদিন না এদেশে গণতন্ত্র ফিরে না আসে। যতদিন না এই সরকারের পতন না হয় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

 

তবে কুতুবপুরে নাম প্রকাশ্যে আনিচ্ছুক অনেক নেতাকর্মীরাই মনে করছেন আহবায়ক কমিটিতে পরিবর্তন আনা প্রয়োজন দলের দূরসময়ে যারা দলের জন্য কাজ করেছে তাদেরকেই মূল্যায়ন করা হোক। তাহলেই কুতুবপুর ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন