Logo
Logo
×

রাজনীতি

ফখরুল-রিজভীদের পাবনায় পাঠানো দরকার : খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:৪৪ এএম

ফখরুল-রিজভীদের পাবনায় পাঠানো দরকার : খোকন সাহা
Swapno


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, গত পরশু পত্রিকায় দেখলাম বিএনপি আন্দোলনের কৌশন অবলম্বনের জন্য তারা বসেছে। বিএনপি ক্ষমতায় আসলে নানান হামলা মামলার শিকার হবেন আপনারা। তাদের কৌশল আমরা জানি, নির্বাচন বাঞ্চাল, বোমা বাজি। বিএনপির এই সমস্ত কাজ আমরা বরদাস্ত করবো না।

 

 

আপনারা প্রস্তুত থাকবেন, ওরা যদি ঢিল মারে; তাহলে বড় একটি পাথর ছুরে মারবেন। আমরা শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করতে চাই। বঙ্গবন্দুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই, আর এজন্য সকলের সাহায্য চাই। এইবার কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। যেই চার ১৩-১৪ সালে দিয়েছিলাম। যে কাজ করবেন সেই কাজটা আপনাদের উপর প্রয়োগ করা হবে। শনিবার (৬ মে) বিকেলে বন্দর ২৪ ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

 

খোকন সাহা বলেন, কয়দিন আগে আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর একটি ছবি উপহার দিলেন। তাদের বুঝিয়ে দিলেন যে, তোমাদের অর্থ ছাড়াও আমরা আমাদের দেশের উন্নয়ন করতে জানি। উন্নয়ন অনেক হয়েছে। নাসিম ওসমান ব্রিজ হয়েছে, কত নতুন নতুন রাস্তা হয়েছে। অনেকে অনেক কিছু বলেন। আমার বক্তব্য ক্লিয়ার, নির্বাচন করতে আসি নাই, কর্মীদের ঐক্যবদ্ধ করতে এসেছি। শুরু করলাম বন্দর থেকে। 

 

 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে খোকন সাহা বলেন, রিজভি সাহেব কয় দিন আগে বের হলেন। এই ফখরুল সাহেব রিজভি সাহেবকে পাবনার একটা জায়গা আছে না? ওই পাবনায় তাদের পাঠিয়ে দেয়া দরকার। ওদের মানসিক বিকৃতি ঘটেছে। ফখরুল সাহেব বলে বেড়ান পাকিস্তান ভালো ছিলো। একজন সুস্থ স্বাভাবিক লোকের কাছ থেকে এমন কথা আশা করা যায় না। ফখরুলদের বাংলাদেশে থাকার কোন যুক্তিসংগত কারণ নাই। 

 

 

তিনি বলেন, ফখরুলকে দোষ দিয়ে লাভ নাই, ওর বাবা ছিলো প্রখ্যাত রাজাকার আর উনি ছিলেন মুসলিম লীগের লাঠিয়াল হিসেবে যাদের ব্যবহার করতে। ওনাদের চিন্তা চেতনায়, রক্তে পাকিস্তান। ওরা শুধু বলতে পারেনা পাকিস্তান জিন্দাবাদ। আজ পাকিস্তানের যুব সমাজ শিকাড় করছে যে, তৎকালিন সরকার বাংলাদেশের সাথে যে আচারণ করেছিলো; সেটা ঠিক করে নাই। আর ফখরুল সাহেবরা বলছে পাকিস্তান ভালো ছিলো। 

 

 

তিনি আরও বলেন, কোন প্রকার নাশকতা আর চলবে না। ১৪ সালের মতো ট্রেনের টিকিট কেটে ট্রেন মিস করবেন না। মিস করলে কোন লাভ হবে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধিনে হবে। আপনারা তাকান সারা পৃথিবীর দিকে, আজ উন্নত দেশ গুলোতে দলিও সরকারের অধিনে নির্বাচন হয়। 

 

 

খোকন সাহা বলেন, আজ বিভিন্ন দেশ শেখ হাসিনা সরকারের প্রশংসা করছে। শেখ হাসিনার প্রশংসা করছে। একদিন শেখ হাসিনা এশিয়া মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হিসেবে অবির্ভাব হবেন। নেত্রী বুঝেন কিভাবে কি করতে হয়। আর তিনি সেভাবেই করেন। আজ দলের আমাদের আপনাদের মতো কর্মী প্রয়োজন। তবে আমরা দলের জন্য অপরিহার্য না। দলের জন্য একমাত্র অপরিহার্য শেখ হাসিনা। 

 

 

তিনি বলেন, আপনারা ভাইবেন না। আমি এবার টিকিট চাইবো পার্লামেন্টের। নেত্রী অনেক দিসে। দীর্ঘ ২৭ বছর ধরে একটি যায়গায় নেত্রী আমাকে রেখেছে। আমি বাংলাদেশের যেখানেই যখন কেউ শুনে আমি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মানুষ সম্মান করে। এই সম্মানের এক মাত্র ভাগিদার শেখ হাসিনা। 

 

 

তিনি আরও বলেন, অনেকে বলেন ৫ আসনে নৌকা চাই। ভালো কথা, আমরাও চাই। কিন্তু দশ জন চান কেন, একত্রিত হয়ে চান; একজোট হন। সেটা না করে দলটাকে বিভক্ত করছেন। শেখ হাসিনা দেশের সার্থে-জাতির সার্থে যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করবো। আমরা কোন ভাইয়ের স্লোগান দিবে না। মনে রাইখেন আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা যখনই তার প্রার্থী ঘোষণা করবেন তার পক্ষেই আপনারা নেমে যাবেন। কোন ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকবেন না।  

 

 

২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ। ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদের সার্বিক তত্বাবাধায়নে কর্মী সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান। 

 

 

সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর তাতী লগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ। কর্মী সভায় আওয়ামী লীগ নেতা নয়ন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন