Logo
Logo
×

রাজনীতি

বিএনপি ও ছাত্রদলের ১০ নেতার জামিন নামঞ্জুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৯:০৫ পিএম

বিএনপি ও ছাত্রদলের ১০ নেতার জামিন নামঞ্জুর
Swapno

 

নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ১০ নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (০৭ মে) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নাশকতার মামলায় উচ্চ আদালতের জামিন বহালের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

 

 

তিনি জানান, আদালতে তাদের জামিন বহালের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে ১০ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কারাগারে প্রেরণ করা বিএনপি ও ছাত্রদল নেতারা হলেন- মহানগর বিএনপির সাবেক সদস্য ও বন্দর থানা বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা, যুগ্ম আহবায়ক সোহেল খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল শান্ত, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক শাহাদাতের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, তাদের বিরুদ্ধে যে নাশকতার অভিযোগ আনা হয়েছে সে ঘটনাই ঘটেনি এবং এতে তাদের কারও কোনো উপস্থিতি ছিল না। একেবারে একটি ভিত্তিহীন মিথ্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

 

বিএনপি ও ছাত্রদল নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, এ ধরনের মামলা শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে একনায়কতন্ত্র কায়েমের হাতিয়ার। কোন ঘটনা ঘটেনি, অভিযুক্তরা যেখানে যায়নি সেখানে তাদের আসামি করা হয়েছে। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন