ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৩, ০৬:২৬ পিএম
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওমীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নির্বাচনের জন্য প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত রাখার লক্ষে ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে)) বাদ মাগরিব ফতুলা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয় । এসময় কর্মীসভার আয়োজন করেন ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী সাগর। কর্মী সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নিরলশ কাজ করে যাব।
এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে বিজয়ী করতে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের নির্দেশে সকল বেধাবেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে ফতুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগ কাজ করে যাবে।
এসময় উপস্থিত থাকা ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার বুরুব্বিরা তাদের সাথে সহমত প্রশন করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এসময় ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে ও ফতুল্লা থানা যুবলীগ নেতা ইসতিয়াক ইসলাম নাহিদের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন ভূইয়া সালাম।
৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক হান্নান, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবু, সাবেক ৩নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সহ-সভাপতি মনির হোসেন, যুবলীগ নেতা মোহর চান, মোখলেছ, জাহাঙ্গীর মাতবর, রাকিবুল হাসান রাজু, এডভোকেট রাজিবুল ইসলাম, জাকির, মোতাহার প্রমুখ। এন.হুসেইন রনী/জেসি


