Logo
Logo
×

রাজনীতি

দুলালের গ্রেপ্তারে কেন্দ্রীয় যুবদলের নিন্দা প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৭:৫৪ পিএম

দুলালের গ্রেপ্তারে কেন্দ্রীয় যুবদলের নিন্দা প্রকাশ
Swapno


জাতীয়তাবদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনকে মঙ্গলবার মধ্যরাতে নাশকতার মামলায় রুপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। এই ঘটনায় কেন্দ্রীয় যুবদল নিন্দা প্রকাশ করেন। কেননা তাদের দাবী বিনাকারণে সরকারে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে।

 

 

এক প্রেস্ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদল এই নিন্দা প্রকাশ করেন।  প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিয়তাবাদি যুবদল কেন্দ্রিয় নির্বাহি কমিটির সভাপতি সুলতান সালাঊদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন পুলিশের অতিউৎসাহী এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

এক যৌথ বিবৃতিতে পুলিশ প্রশাসন কে উদেশ্য করে নেতৃদ্বয় বলেন অবিলম্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারন সম্পাদক পদমর্যাদায় সদস্য মো: দুলাল হোসেন কে মুক্তি দিয়ে দ¦ায়িত্ব শীল আচরন করুন। যুবদল সভাপতি ও ভার প্রাপ্ত সাধারন সম্পাদক পুলিশ প্রশাসন কে সতর্ক করে দিয়ে আরো বলেন পৃথিবীর কোনো স্বৈরাচারেই শেষ রক্ষা হয়নি। পতিত এই স্বৈরাচার ও তাদের দোসরদেরও হবেনা।

 

 

তাই সময় থাকতে বাস্তবতা উপলব্ধি করে একটি গনতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে চলমান স্বৈরাচারি বিরোধি আন্দোলনে জনগনের সাথে একাত্বতা পোষন করুন। জনগন ঠিকই আপনাদের বীরের আসনে অধিষ্ঠিত করবে। এর অন্যথা হলে করুন পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে ।   এন.হুসেইন রনী/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন