আজাদের কাছ থেকে সুবিধা নিয়ে দুঃসময়ে জেলা ছাত্রদলের অবজ্ঞা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৩, ০৮:৫০ পিএম
# ইফতার পার্টির নামে আজাদের ১ লাখ টাকা জেলা ছাত্রদলের পকেটে
# জামিন না মঞ্জুরের দুইদিন পর জেলা ছাত্রদলের প্যাডে প্রেস বিজ্ঞপ্তি
গত ৮ মে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ বিএনপি নেতার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের পেইডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দ্রা প্রকাশ ও রাজপথে নি:শর্ত মুক্তি চেয়ে দফায় দফায় মিছিল করে যাচ্ছে।
কিন্তু সহযোগী সংগঠন হিসেবে পরিচিত জেলা ছাত্রদলের পেইড থেকে কোন তীব্র নিন্দ্রার প্রেস বিজ্ঞপ্তি দেখা যায়নি। পরবর্তীতে জেলা ছাত্রদলের বিদ্রোহী নেতা সুলতান মাহমুদের নিজস্ব ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস প্রকাশ হয় তার ৫ থেকে ৬ ঘন্টা পর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের জিকুর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ বিএনপি নেতার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশের কারণে তীব্র নিন্দ্রা জানিয়ে একটি প্রেস বিজপ্তি দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু রমজান মাসে ইফতার পার্টি করার কথা বলে নজরুল ইসলাম আজাদকে দাওয়াতের কার্ড দিতে এসে জেলা ছাত্রদলের দায়িত্ব প্রাপ্তরা ওনার কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে আসেন। এছাড়াও নানা প্রোগামের নামে নজরুল ইসলাম আজাদের কাছ থেকে প্রায় প্রায় টাকাসহ নানা সুফল গ্রহণ করেছে তারা। কিন্তু আজাদের এই দূর সময়ে সবার প্রথমে রাজপথে তাদের থাকার প্রয়োজন ছিল। কিন্তু তারা পিছপা হয়ে ছিলেন এখানো আছেন।
গত (১০ মে) নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিদ্রোহী নেতা সুলতান মাহমুদ তার নিজ ফেসবুক আইডতে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে তিনি বলেছেন, আমার একটা প্রশ্ন ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দায়িত্ব শীলদের প্রতি নজরুল ইসলাম আজদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তা ছাড়া নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে একটা অপরিহার্য অংশ।
আশা করি ওনার অবদান আপনারা অস্বীকার করতে পারবে না, কারণ এইতো কয়দিন আগে ইফতার পার্টি করার জন্য জেলা ছাত্রদলের দায়িত্ব প্রাপ্তরা ওনার কাছ থেকে ১ লাখ টাকা আনলেন। শুধু আপানার না বিপদে আপদে বিএনপির অনেক নেতাকর্মীরা আজাদ ভাইয়ের কাছ থেকে সহায়তা পান। প্রশ্ন হলো কোন সে কারণে আপনারা এখনো নিন্দা জানিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি দিতে পারলেন না?
এস.এ/জেসি


