মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে ঢাকায় বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:৩৩ এএম
বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলায় পুলিশ হয়রানির প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ সমাবেশে আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে। ঢাকায় বিশাল শোডাউন নিয়ে আড়াইহাজার বিএনপির অংশ গ্রহণ।
গতকাল (১৩ মে শনিবার) বেলা ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সামবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিক্ষোভ সমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির চাই এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন। এ সময় মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু।
আড়াই হাজার থানা ওলামাদলের সভাপতি জনাব মাও নাশির আহাম্মেদ, থানা ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব শাহাজালাল, হাইজাদি ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম সবুজ, বিশনন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা.মজিবুর রহমান, ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শামিম।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, জেলা যুবদলের সদস্য আমানউল্লাহ আমান, জেলা যুবদলের সদস্য মোকাররম হোসেন পারভেজ, আড়াইহাজার পৌরসভার সদস্য সচিব সুজন মিয়া, পৌরসভার যুগ্ম সম্পাদক সোহেল মিয়া।
আড়াইহাজার থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মো. হান্নান মিয়া, আড়াইহাজার পৌরসভা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আশরাফুল ইসলাম আশরাফ, তাঁতীদলের সভাপতি আনোয়ার গারমেন্স, শ্রমিক দলের সাধারন সম্পাদক মুক্তার হোসেন।
সহ সভাপতি মুকুল ভুইয়া, শ্রমিক দলের নেতা শফিকুল আয়নাল হান্নান, হারুন আলামিন, আড়াইহাজার ছাত্রদলের নেতা রতন মিয়া, লিটন, শান্ত, অন্তর, রুহুল আমীন, প্রান্ত ইসলাম, সালাম, যুবদল নেতা আল-আমীন, মামুন নাঈম ভূইয়া প্রমুখ। এন.হুসেইন রনী/জেসি


