Logo
Logo
×

রাজনীতি

গিয়াসকে ঠেকাতে এবার শামীম ওসমান শাহ আলমের কৌশলী ঐক্য

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:৪৬ এএম

গিয়াসকে ঠেকাতে এবার শামীম ওসমান শাহ আলমের কৌশলী ঐক্য
Swapno


# স্থানীয় এমপির সাথে সমঝোতার করেই নতুন করে মাঠে নেমেছেন শাহআলম


নারায়ণগঞ্জ-৪ আসনে এবার গিয়াস উদ্দিনকে ঠেকাতে স্থানীয় এমপি একেএম শামীম ওসমানের সাথে হাত মিলিয়েছেন শিল্পপতি শাহআলম। শাহআলমের একটি ঘনিষ্ঠ সূত্র এই প্রতিনিধিকে এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানায় গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে বেশ চিন্তিত হয়ে পরেছেন শামীম ওসমান।

 

 

কারণ ২০০১ সালের নির্বাচনে শামীম ওসমান বিপুল ভোটে গিয়াস উদ্দিনের কাছে হেরেছিলেন। তাই এবারও যদি একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয় তাহলে গিয়াস উদ্দিনই পাবেন বিএনপির মনোনয়ন এবং এই নির্বাচনেও হেরে যাবেন তিনি। তাই শামীম ওসমান চান তার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন না হয়ে শাহআলম বা মামুন মাহমুদ হোক।

 

 

সেই ক্ষেত্রে জয় পরাজয় যাই ঘটুক পরিস্থিতি শামীম ওসমানের অনুকুলেই থাকবে। কারন শাহআলম বা মামুন মাহমুদ শামীম ওসমানের তেমন কোনো ক্ষতি করবেন না বলে শামীম ওসমান মনে করেন। কিন্তু গিয়াস উদ্দিন এমপি হলে আর বিএনপি রাস্ট্র ক্ষমতায় এলে শামীম ওসমানের সমস্যা হতে পারে বলে মনে করেন শামীম ওসমান।

 

 

তাই শামীম ওসমানই আবার শাহ আলমকে মাঠে নামিয়েছেন। তিনি মনে করেন অঢেল টাকার মালিক হলেন শাহআলম। তাই টাকার জোরে আবারও শাহআলমই পেয়ে যেতে পারেন বিএনপির মনোনয়ন। আর যদি নাও পান তাহলে বেশ সংকটের মাঝে পরবেন শামীম ওসমান। আর যদি শাহআলম মনোনয়ন নাও পান তাহলেও গিয়াস উদ্দিনকে তিনি ডিসটার্ব করতে পারবেন।

 

 

তাই শাহআলম মাঠে নামলে রাজনৈতিক লাভ শামীম ওসমানের। এদিকে শাহআলমকে নতুন করে শামীম ওসমান মাঠে নামালেও নগদ টাকা ছিটিয়েও অবৈধ কমিটি করার জন্য লোক খুঁজে পাচ্ছে না শাহআলমের অুনসারীরা। কয়েকটি কারনে শাহআলমের পেছনে আর যেতে রাজী হচ্ছে না মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

এসব কারনের মাঝে অন্যতম কারণটি হলো শহআলম কখনোই কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী। আর ব্যবসায়ীরা ব্যাবসা বুঝলেও রাজনীতি বুঝেন না। এটা সবাই জানে শাহআলম বিএনপিতে এসেছিলেন এমপি হতে। এমপি হতে পারলে তিনি তার ব্যবসা আরো বাড়াতে পারতেন। কিন্তু সরকার জোর জুলুমের পথ বেঁছে নেয়ায় ভয় পেয়ে একেবারে রাজনীতি ছেড়ে দেন শাহআলম।

 

 

অথচ বর্তমান অবস্থায় তিনি যদি রাজনীতিবিদ হতেন, তাহলে কোনো মতেই রাজনীতি ছাড়তেন না বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এটা বুঝে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও আর এ কারণে তারা এখন আর শাহআলমের পেঁছনে যেতে চাচ্ছেন না। তিনি বিএনপিতে যোগ দেয়ার পর টাকা দিয়ে নেতাকর্মীদের বসে রাখতে চেয়েছিলেন।

 

 

আসলে তার কোনো রাজনৈতিক ক্যারিয়ার বা ক্যারিশমা নেই। বিএনপিতে যোগ দেয়ার আগে তিনি  কল্যান পার্টিতে যোগ দিয়েছিলেন। তাই বড় কোনো রাজনৈতিক দল করার অভিজ্ঞতাও তার নেই। তাই টাকার জোরে কিছুদিন রাজনীতি করা গেলেও সব সময় করা যায় না। টাকা দিয়ে আর যাই হোক দীর্ঘ মেয়াদী রাজনীতি হয় না।

 

 

তাই যারা টাকার লোভে এখনো শাহআলমের পেছনে পরে আছেন তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলেই মনে করেন রাজনৈতিক মহল। ফলে অধিকাংশ নেতাকর্মী বুঝতে পেরেই এখন আর দল ত্যাগী শাহআলমের পেছনে যাচ্ছেন না। নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি একেএম শামীম ওসমানকে ভয় পান শাহআলম।

 

 

শামীম ওসমান নির্বাচন করলে শাহআলম নির্বাচন করবেন না এটা সব্ওা জানা। তবে একটি সূত্র জানিয়েছে গিয়াস উদ্দিন মাঠে নামার পর থেকে বিচলিত হয়ে পরেছেন শামীম ওসমান। তাই গত কয়েক মাস ধরে শামীম ওসমানের সাথে গিয়াস উদ্দিনের রাজনৈতিক বাক যুদ্ধ চলছে। এটা দেখেই শামীম ওসমানের সাথে যোগােযাগ করেছেন শাহআলম।

 

 

তিনি শামীম ওসমানের অনুমতি নিয়েই নতুন করে তার কিছু পালিত নেতাকর্মীকে মাঠে নামিয়েছেন। আর এ ক্ষেত্রে গিয়াস উদ্দিনের সাথে শাহআলম বিরোধ জড়ালে রাজনৈতিক লাভ শামীম ওসমানের। কারন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগে শামীম ওসমানের কোনো বিকল্প নেই। তাই এখানে আওয়ামী লীগে তেমন কোনো বিরোধও নেই।

 

 

কিন্তু বিএনপিতে শাহআলম মাঠে নামলে কিছুটা হলেও সাংগঠনিক বিশৃংখলায় পড়বে বিএনপি। এতে রাজনৈতিক ভাবে লাভবান হবেন শামীম ওসমান। তাই শামীম ওসমানই শাহআলমকে নতুন করে মাঠে নামার অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। আর এটা বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জেনে সজাগ রয়েছেন বলে জানিয়েছেন এই দলের বেশ কয়েকজন নেতা।   এন.হুসেইন রনী/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন