Logo
Logo
×

রাজনীতি

যুবদলের আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ঢাকায় বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৩:০৮ পিএম

যুবদলের আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ঢাকায় বিশাল শোডাউন
Swapno


বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলায় পুলিশ হয়রানির প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ সমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ঢাকায় বিশাল শোডাউন নিয়ে অংশ গ্রহণ।

 

 

এতে রূপগঞ্জ উপজেলা যুবদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। গতকাল (১৩ মে শনিবার) বেলা ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সামবেশের আয়োজন করা হয়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিক্ষোভ সমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির চাই এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন।

 

 


এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন,  রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা রাজিব ভূঁইয়া, ইউনিয়ন সভাপতি কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া, শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির, ইউনিয়ন সাধারন সম্পাদক  আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া, ওমর হোসেন, মামুন মিয়া, মিজান খোকন ভূইয়া, বাবু, নুরুল ইসলাম, দ্বীন ইসলাম, তাইজুল ইসলাম প্রমুখ।  এন. হুসেইন রনী/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন