Logo
Logo
×

রাজনীতি

সরকারের পতন ঘটাতে হলে আন্দোলনের বিকল্প নেই : এড. আলমগীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৯:৪৭ এএম

সরকারের পতন ঘটাতে হলে আন্দোলনের বিকল্প নেই : এড. আলমগীর
Swapno


এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. মাহমুদুল হক আলমগীর বলেছেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

 

 

এই সরকারের পতন দেখতে হলে আন্দোলনের বিকল্প নেই, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে সম্ভব , আন্দোলনকে সফল করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান আমাদের যে দায়িত্ব দিয়েছেন,সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি।

 

 

আজকে আমরদের শপথ থাকবে দলের কেন্দ্রীয় কমিটির দেয়া প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা এবং আদর্শের সাথে পালন করবো।

 

 

গতকাল বাদ আছর ফতুল্লা আজমতপুর ইউনাইটেড ক্লাবের অডিটোরিয়ামে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কদের সাথে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

 

 

সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শাহাদাৎ উল্লাহ শাহাদাৎ, জহিরুল ইসলাম জহির, শহিদুল হক শহিদ, মোঃ আবদুল কাইয়ুম, মোঃ মামুনুর রশীদ মামুন, মোঃ সাইফুর রহমান প্রধান, মোঃ মিজানুর রহমান প্রধান, আমিনুল ইসলাম লিটন, মোঃ মনির হোসেন, মোঃ আবদুর রাজ্জাক, আরিফুর রহমান মানিক, মোঃ জালাল হোসেন স্বাধীন।  এন.হুসেইন রনী/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন