নানা ঢাকঢোল পিটিয়ে হঠাৎ নিষ্ক্রিয় মহানগর বিএনপির বিদ্রোহীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৩, ১২:০১ পিএম
# বিদ্রোহীরা এতোদিন পাল্টা কমিটি দিতে পারলেও এখন পারছে না
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের পরপরই মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে সংগঠনে দুই বলয় সৃষ্টি হয়। সাখাওয়াত-টিপু বলয় ও মুকুল-সেন্টু বলয়। সংগঠনে বিভক্তর পর দেখা মিলে সংগঠনে নানা বিশৃঙ্খলা কর্মকান্ডের মূল কমিটির সাথে বিদ্রোহী কমিটির পাল্টা বক্তব্যে, পাল্টা কর্মসূচি, পাল্টা ইউনিয়ন, ওয়ার্ড, থানা কমিটি গঠন। যার কারণে সংগঠনে এক দিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়।
এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হতে থাকে দলীয় সকল কার্যক্রম। ইতিমধ্যে মহানগর বিএনপির মূল কমিটির সাথে পাল্টাপাল্টি ভাবে সদর থানা বিএনপির কমিটিসহ বন্দর উপজেলা, থানা ও কিছু ইউনিয়নের কমিটি গঠন করেছিলেন বিদ্রোহীরা। এর মাঝে হঠাৎ মহানগর বিএনপির বিদ্রোহী নেতা বিভক্তি বলয়ে দিক নির্দেশক আতাউর রহমান মুকুল ও হাজী নূর উদ্দিনের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেন কেন্দ্র।
অপরদিকে শুরু হয়ে যায় পবিত্র মাহে রমজান সংযমের মাস যার ধারাবাহিকতায় হঠাৎ করেই মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন কমিটি দিতে পিছিয়ে পরে বিদ্রোহীরা। এরই মাঝে সংগঠন গোছাতে পিছিয়ে পরে না মহানগর বিএনপির মূল কমিটির নেতৃবৃন্দরা। তারা দফায় দফায় রমজানের নানা ইফতার পার্টি ও দলীয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো গঠন করেছেন।
আর তারা দাবি করছেন, এই মাসের মধ্যেই বাকি পরা কমিটিগুলো অতি শীঘ্রই কমিটি দিয়ে পরিপূর্ন ও শক্তি করবেন। এছাড়াও ইতি মধ্যে কমিটি গঠনের ৮ মাসে ও একটি দলীয় প্রোগ্রাম বাদ দেননি মহানগর বিএনপির মূল কমিটির নেতৃবৃন্দরা। কিন্ত বিদ্রোহী ইতি মধ্যেই ৪/৫ টা দলীয় প্রোগ্রাম নানা বিষয় দেখিয়ে পালন করেন নি। সব মিলয়ে বিদ্রোহী নেতাকর্মীরা সংগঠন থেকে বাহির হয়ে আলাদাভাবে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে যে দৌড়ঝাঁপ করছিলেন হঠাৎ তারা সেখান থেকে চুপষে পরলেন।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে কেন্দ্র থেকে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সংগঠনের নানা বিষয় দেখিয়ে কমিটি থেকে ঝড়ে পরে ১৫জন বিদ্রোহী নেতা। তখন থেকেই হঠাৎ মহানগর বিএনপির সংগঠনে বাকযুদ্ধ শুরু হয়। কয়েদিন না যেতেই মহানগর বিএনপির কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক এম এইচ. মামুন হঠাৎ মূল কমিটি থেকে বেড়িয়ে বিদ্রোহী নেতাকর্মীদের সাথে যোগদান করেন।
তারপর বিদ্রোহীদের সাথে যুগ্ম আহ্বায়কের নেতাকর্মীরা বেশি থাকায় তারা হঠাৎ গর্জে উঠে আর মূল কমিটি বা দলীয় কোন সিদ্ধান্ত না নিয়েই মূল কমিটির সাথে পাল্টা কমিটি গঠন করা শূরু করেন। কয়েকটি পাল্টা কমিটি গঠনের পরপরই কিন্তু চলতি মাসের (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিতএক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মহানগর বিএনপির যে ১৫জন নেতাকর্মী পদত্যাগ করেছিলেন তাদের থেকে যুগ্ম আহ্বায়ক পদে থাকা আতাউর রহমান মুকুল ও আরেক যুগ্ম আহ্বায়ক হাজী নূর উদ্দিনের পদত্যাগপত্র গৃহীত করেছে কেন্দ্র।
কিন্তু তাদের দাবি তারা কখানোই কেন্দ্রে কোন পদত্যাগপত্র জমা দেয়নি। এ নিয়ে ও বিদ্রোহী নেতাকর্মীরা দলের সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ও দেখা করেন। কিন্তু এক মাসেও তাদের পদত্যাগপত্র বিষয়ে কোন সুরাহা হলো না। যার কারণে সংগঠন থেকে মানসিকভাবে পিছিয়ে পরেছে তারা। এমতাবস্থায় রাজপথে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে সংগঠন গোছাচ্ছে এবং শক্তিশালী করছে।
আর আগামী আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের জোরদার ভূমিকা পালনের জন্য প্রস্তুত করছে। যার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতাকর্মীদের দাবি, নানা ঢাঁকঢোল পিটিয়ে বিদ্রোহীরা বর্তমানে নিষ্ক্রিয় হয়ে পরেছে। কমিটি থেকে বেড়িয়ে এসে তাদের রাজপথের আন্দোলনে যে তৎপরতা ছিল এটা বর্তমানে হারিয়ে যাওয়া পথে। আর সেই সাথে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে এই মাসে মহানগর বিএনপিকে শক্তিশালী ও করতে দৌড়ঝাঁপ করে যাচ্ছে মহানগর বিএনপির মূল কমিটির নেতৃবৃন্দরা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখায়াত হোসেন যুগের চিন্তাকে বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে। আমাদের নেতাকর্মীরা রাজপথের আন্দোলন সংগ্রামে অনেকটাই উৎফুল্ল হয়ে থাকে। আর আমরা বর্তমানে সংগঠন গোছানোর কাজে বেশি সময় দিচ্ছি আর দফায় দফায় ত্যাগী নেতাকর্মীদের হাতে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলোর দায়িত্ব তুলে দিচ্ছি। যার পরিপ্রেক্ষিতে আগামীতে মহানগর বিএনপি রাজপথে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।
এ বিষয়ে বিদ্রোহী নেতা আতাউর রহমান মুকুল যুগের চিন্তাকে বলেন, বর্তমানে আমরা রাজপথের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় রয়েছি। আমাদের সকল নেতাকর্মী বর্তমানে উজ্জ্বীবিত।


